২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

দুপুরে অপূর্ব বন্ধুদের সঙ্গে বালুর মাঠে ফুটবল খেলার এক পর্যায়ে বজ্রপাতে আহত হয়।

মুন্সীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 09:32 PM

Updated : 09 Jun 2023, 09:32 PM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহিদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বালুর মাঠে এ ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান জানান।

নিহত ১১ বছর বয়সি অপূর্ব মণ্ডল ওই এলাকার উত্তম মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হাওলাদার জানান, দুপুরে অপূর্ব বন্ধুদের সঙ্গে বালুর মাঠে ফুটবল খেলছিল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

এক পর্যায় বজ্রপাতে অপূর্বের শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে ওসি রাজিব খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।