০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু

স্থানীয়রা সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নওগাঁয় বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 03:14 PM

Updated : 08 Oct 2026, 03:14 PM

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি মো. মাহাবুব আলম।

নিহত রোহান ইসলাম (৮) উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া গ্রামের জামিরুল ইসলামের পূত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ বাতাস, ভারি বর্ষণের পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে সে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে গুরুতর আহত হয়।

স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথেই মৃত্যু হয়।

ওসি মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুর মৃত্যুর বিষয়টি সত্যিই বেদনাদায়ক।