২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মায়ের সঙ্গে বেরিয়ে কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ শিশুর

তারাকান্দায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়।

মায়ের সঙ্গে বেরিয়ে কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ শিশুর

ভিডিও থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 11:13 AM

Updated : 29 Oct 2026, 11:13 AM

ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে বেরিয়ে সড়ক পারাপারের সময় কভার্ড ভ্যানের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ।

নিহত আরবিয়া (৮) ও রাবিয়া (৬) পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

ওসি আব্দুর রাশিদ বলেন, শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। সেজন্য সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে।

পরে পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

ওসি বলেন, কভার্ড ভ্যানটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।