২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে নিহত ২

পুলিশ জানান, নিহতদের একজন অটোরিকশার চালক, আরেকজন নারী।

সিরাজগঞ্জে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 06:44 PM

Updated : 08 Jan 2024, 06:44 PM

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি চালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে নারীসহ দুজনের নিহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের উপজেলার হামকুড়িয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ জানান।

নিহতদের একজন অটোরিকশার চালক, পাবনার চাটমোহর উপজেলার বড়বেলাই গ্রামের প্রয়াত আমির হোসেনের ছেলে সাইদুর রহমান। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

ওসি ওয়াদুদ জানান, ওই এলাকায় বিপরীতমুখী দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত সাইদুরের লাশ স্বজনরা নিয়ে গেছেন। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মৃতদেহ থানা হেফাজতে রয়েছে।