২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রতাহারের দাবি

এই দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রতাহারের দাবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 02:36 PM

Updated : 26 Oct 2022, 02:36 PM

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে পাহাড়ের ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে দীঘিনালা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

বক্তারা বলেন, এই আইনের অপব্যবহার হচ্ছে এবং সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন এটিএন বাংলার খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদ, কালের কন্ঠের দীঘিনালা প্রতিনিধি মো. জাকির হোসেন, আজকের পত্রিকার দীঘিনালা প্রতনিধি মো. আক্তার হোসেন।

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পার্বত্য রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। এ সময় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে একই বাদীর মামলায় ৭ জুন রাঙামাটির দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান।

আরও পড়ুন:

পুরনো খবর:

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি

এবার ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নাজনীনের

ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহী গ্রেপ্তার

সাইবার ট্রাইবুনালেও সাংবাদিক ফজলে এলাহীর জামিন