২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-যান নিরাপদে রাখতে মেঘনায় মুরিং বয়া স্থাপন

চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট, পুরানবাজার হরিসভা সংলগ্ন ও বহরিয়া এলাকার দুটি স্থানে এসব মুরিং বয়া স্থাপন করা হয়।

নৌ-যান নিরাপদে রাখতে মেঘনায় মুরিং বয়া স্থাপন

চাঁদপুরে মেঘনা নদীতে নামানো হচ্ছে মুরিং বয়া।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 09:57 PM

Updated : 31 Jul 2023, 09:57 PM

চাঁদপুরের মেঘনা নদীতে নৌযানগুলোর চলাচল নিরাপদ করতে মুরিং বয়া স্থাপন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ।

সোমবার চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট, পুরানবাজার হরিসভা সংলগ্ন ও বহরিয়া এলাকার দুটি স্থানে এসব মুরিং বয়া স্থাপন করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল বাকী।

তিনি বলেন, “ঝড়ের সময় সরকারি স্থাপনা রক্ষার জন্য চাঁদপুরে প্রথমবারের মতো এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীতে চলাচলকারী নৌযানগুলো যেন রাতে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারে সেজন্যই এসব বয়া স্থাপন করা হচ্ছে।”

সাধারণত গভীর সমুদ্রে বা নদীর গভীর অংশে নৌযানকে বেঁধে রাখতে মুরিং বয়া ব্যবহার করা হয়। এতে ঝড়ের সময় নৌযানগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারে।

প্রয়োজনে মেঘনা নদীতে আরও বয়া স্থাপন করা হবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।