২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্বামীকে আটকে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

খুলনায় স্বামীকে আটকে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 01:16 AM

Updated : 15 Dec 2022, 01:16 AM

খুলনা নগরীতে ‘পুলিশ পরিচয়ে এক দম্পতিকে তুলে নিয়ে’ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের একটি বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয়।

তার স্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

এই দম্পতির বাড়ি নগরীর ফুলবাড়িগেটের নারকেলতলায়।

আড়ংঘাটা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, তারা মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ওই নারীর স্বামী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সাড়ে ৮টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে আড়ংঘাটা বাজার এলাকায় ঘুরতে বের হন। সেখানে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে স্বামীকে অন্য জায়গায় আটকে রেখে স্ত্রীকে একটি বাসায় নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। রাত ১২টার দিকে ছাড়া পান স্বামী-স্ত্রী।

“ধর্ষণের সময় তারা ভিডিও ধারণ করে রাখে। ঘটনাটি কাউকে জানানো হলে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা।”