২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাইকে হঠাৎ ফনা তুলল সাপ, তারপর যা হল…

কুড়িগ্রামের মেকানিক এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল খুলে সাপটি বের করেন।

চলন্ত বাইকে হঠাৎ ফনা তুলল সাপ, তারপর যা হল…

কুড়িগ্রাম শহরে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের ভেতর থেকে বের হলো সাপ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 04:51 PM

Updated : 26 Mar 2023, 04:51 PM

কুড়িগ্রাম শহরে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের ভেতর থেকে সাপ বের হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলে চালক ছাড়াও এক আরোহী ছিলেন।    

রোববার দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক লুৎফর রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস’ (আরডিআরএস) এর দাশেরহাট শাখার কর্মী ও আরোহী মারুফা আক্তার ওই শাখা ব্যবস্থাপক। 

লুৎফর রহমান বলেন, “শাখা ব্যবস্থাপক মারুফা আক্তার জরুরি কাজে অফিসের মোটরসাইকেল নিয়ে আমাকে বের হতে বলেন। পিছনের আরোহী ছিলেন তিনি। মোটরসাইকেলে করে শহরে আসছিলাম। 

“শহরের পৌরবাজার এলাকায় পৌঁছলে খেয়াল করি গাড়ির মিটারের উপর একটি সাপ ফণা তুলে আমাকে দেখছে। ম্যাডাম আতঙ্কিত হয়ে দাঁড়াতে বললেন। আমি কৌশলে গাড়িটি দাঁড় করিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভেতর ঢুকে যায়।”

তিনি আরও বলেন, “কলেজ মোড়ে এক মেকানিকের দোকানে গাড়িটি নিয়ে যাই। মেকানিক দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল খুলে সাপটি বের করা হয়। উৎসুক জনতা তাৎক্ষণিক মেরে ফেলে সাপটিকে।” 

“ধারণা করছি, আমাদের অফিসের চারিদিকে জঙ্গল থেকে সাপটি গাড়িতে উঠতে পারে। আল্লাহপাক আমাকে বাঁচিয়েছে। এ জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া।”  

মারুফা আক্তার বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। এতো বড় ঝুঁকিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। আমাদের অফিসের চারদিকে প্রচুর জঙ্গল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”