২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট

সাপটি ছিল লম্বায় প্রায় ৪০ সেন্টিমিটার। তবে এটি বিষধর ছিল না। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।

জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 08:46 PM

Updated : 22 Oct 2026, 08:46 PM

জাপানের ফুকুওকা বিমানবন্দরে জাপান এয়ার কমিউটারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। একজন মেকানিক উড়োজাহাজের কার্পেটের নিচে একটি সাপ দেখতে পাওয়ার পর ফ্লাইট বাতিল হয়।

সাপটি ছিল লম্বায় প্রায় ৪০ সেন্টিমিটার। তবে এটি বিষধর ছিল না। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।

উড়োজাহাজটি ইজুমো বিমানবন্দর থেকে এসে পৌঁছেছিল এবং কাগোশিমা প্রশাসনিক এলাকা অভিমুখে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাপটি দেখা যায়। এরপর ফ্লাইট বাতিল করা হয়।

সাপটি বন্য পরিবেশ থেকে উড়োজাহাজের ভেতরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে এটি উড়োজাহাজের ভেতরে ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগের জন্য জাপানের বিমানসংস্থা ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে , এবারই প্রথম তাদের কোনও উড়োজাহাজে যাত্রী বসার স্থানে সাপ পাওয়া গেছে।

সূত্র: দ্য ইনডিপেনপেন্ট।