২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলে ২ বাইক আরোহীর

পঞ্চগড়ে যাওয়ার উদ্দেশে সহকর্মীর মোটরসাইকেলে করে মাহবুবা শহরের বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলে ২ বাইক আরোহীর

ঠাকুরগাঁও সদর থানা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2024, 07:11 PM

Updated : 19 Mar 2024, 07:11 PM

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন; যারা ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচারী ছিলেন।

মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ।

নিহতরা হলেন- শহরের গোবিন্দনগর বিসিক এলাকার প্রয়াত আব্দুর রহমানের ছেলে মনজুর রহমান (৫০) এবং পঞ্চগড় জেলার বাসিন্দা ময়নুল হকের মেয়ে মাহবুবা বেগম (৩৯)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, দুপুর ২টার পর অফিসের কাজ শেষে মাহবুবা পঞ্চগড়ে যাওয়ার উদ্দেশে সহকর্মী মনজুরের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন।

পথে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়; এতে মনজুর ও মাহবুবা গুরুতর আহত হন বলে জানান তিনি।

স্থানীয়রা তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করে; কিছুক্ষণ পর মনজুরও মারা যান বলে জানান ওসি ফিরোজ।

তিনি বলেন, ঘটনার পরপর ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।