২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন

ঋণের টাকা দিতে অস্বীকৃতি জানালে মনছুর তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন বলে জানান পিপি।

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 05:14 PM

Updated : 28 Aug 2023, 05:14 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল মতিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অজিত কুমার বিশ্বাস।

দণ্ডিত মনছুর আলী ওই উপজেলার কাজীরবেড় গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি অজিত কুমার বিশ্বাস বলেন, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি বেসরকারি এনজিও থেকে ঋণের টাকা উত্তোলন করেন।

এরপর তিনি বাড়ি ফিরলে সেই টাকা তার স্বামী মনছুর চান। মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মনছুর হাসুয়া দিয়ে মরিয়মকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

তিনি বলেন, পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি মনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।