০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নড়াইলে ‘নেশার টাকার’ না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

এ ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছেন।

নড়াইলে ‘নেশার টাকার’ না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

খায়রুল শেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 05:26 PM

Updated : 05 Nov 2026, 05:26 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় ‘নেশার টাকার’ না পেয়ে এক বৃদ্ধকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।

নিহত ৬০ বছর বয়সি আফসার শেখ পেশায় কৃষক ও ভ্যানচালক ছিলেন। পলাতক ছেলের নাম খায়রুল শেখ (২৪)।

স্বজন ও প্রতিবেশীরা জানান, খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তেন। টাকা না পেয়ে মাঝে-মধ্যে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরও করতেন তিনি।

এদিন দুপুরে টাকা চেয়ে না পেয়ে বাবার সঙ্গে খায়রুল কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই আফসার মারা যান। ঘটনার পরপরই খায়রুল পালিয়ে যান।

ওসি শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পলাতক খায়রুলকে আটকের চেষ্টা চলছে।