২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার রাতে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন; সেখানে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন।

চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা

বদর উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 01:18 PM

Updated : 25 Nov 2026, 01:18 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলার কামরিয়া বিলে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার ভোরের দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন।

নিহত বদর উদ্দিন (৫৩) তিতুদহ ইউনিয়নের গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে ওসি ইসমাইল হোসেন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন এবং রাতে সেখানে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন।

সেখানে রাতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে। বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে