২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ২০ বাড়ি-দোকান ভাংচুর, আহত ১০

দফায় দফায় এই সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ২০ বাড়ি-দোকান ভাংচুর, আহত ১০

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 11:24 AM

Updated : 09 May 2023, 11:36 AM

মাদারীপুরে পৌরসভায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তাতে কমপক্ষে ২০টি দোকান-বাড়ি ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

সোমবার রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এ সংঘর্ষ চলে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী। 

ওসি মনোয়ার জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার জামাল মৃধার সঙ্গে শাহাদাৎ হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।এরই জেরে উভয়পক্ষের লোকজন রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

“দফায় দফায় এই সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। এ সময় ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। আহত হয়েছে প্রায় ১০ জন।” 

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।