২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে খাল থেকে একজনের মরদেহ উদ্ধার

সকালে খালে পাট জাগ দিতে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইদ্রিসের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঝিনাইদহে খাল থেকে একজনের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খাল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 03:52 PM

Updated : 22 Jul 2023, 03:52 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ভগবাননগর গ্রামের পাশে খালে মরদেহটি পাওয়া যায় বলে শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।

নিহত ইদ্রিস আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হন ইদ্রিস আলী। রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

তিনি বলেন, “শনিবার সকালে ওই খালে পাট জাগ দিতে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইদ্রিসের মরদেহ দেখতে পান স্থানীয়রা।“

ওসি আরও বলেন, খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু আসল ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।