সৌদি আরব থেকে এল ৭ মরদেহ
সৌদি আরবের রিয়াদে গত ৯ অগাস্ট একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারান ১৬ বাংলাদেশি। তাদের মধ্যে নয়জনের মরদেহ ২৭ অগাস্ট দেশে পাঠানো হয়। বাকি সাতজনের কফিন শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছায়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
