২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায় বলে জানায় পুলিশ।

মানিকগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 09:04 PM

Updated : 07 Jul 2023, 09:04 PM

মানিকগঞ্জের দৌলতপুরে ডোবায় গোসলে নেমে পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান।

মৃতরা হলো ওই গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে ৭ বছর বয়সি সৌরভ এবং সমেজ মিয়ার মেয়ে জিনিয়া (৭)। তারা স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে ওসি সফিকুল জানান, বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সঙ্গে সৌরভ ও জিনিয়া গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

কলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য গৌরাঙ্গ সরকার বলেন, বিকালে স্থানীয় কবরস্থানে দুই শিশুকে দাফন করা হয়েছে।