মানিকগঞ্জে ডিমের আড়তে অভিযান, জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ডিমের আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিকগঞ্জের অভিযান চালিয়ে তিন ডিমের আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ জরিমানা করা হয় বলে জানান মানিকগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি বলেন, অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারের কার্তিক স্টোরকে দুই হাজার, রাহিমা স্টোরকে সাত হাজার এবং সুজন ভাণ্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আরও বলেন, অতিরিক্ত মূল্য আদায়, ক্রয়-বিক্রয় রসিদ না থাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ওই তিন প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয় বলে জানান তিনি।
এ ছাড়া অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
