২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে সাত তলা ভবনে আগুন, ৬ জন দগ্ধ

অগ্নিকাণ্ডে মরিয়ম ম্যানশনের বিভিন্ন গুদামের মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ভাষ্য।

টঙ্গীতে সাত তলা ভবনে আগুন, ৬ জন দগ্ধ

স্থানীয়রা বলছেন, ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়, পরে অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 09:55 AM

Updated : 28 Feb 2024, 09:55 AM

গাজীপুরের টঙ্গীতে একটি সাত তলা ভবনে আগুন লেগে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টায় মরিয়ম ম্যানশন নামের ওই ভবনে আগুন লাগার পর টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সকাল ৭টা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, টঙ্গী বাজার এলাকার ওই ভবনের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের শাখা রয়েছে। ভবনের বাকি অংশ স্থানীয় ব্যবসায়ীরা গুদাম হিসেবে ব্যবহার করেন। 

Image

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোরবেলা চতুর্থ তলায় আগুন দেখতে পেয়ে ভবনের লোকজন ও এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, শুরুতে তাদের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিন তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। 

Image

ভবনের দোতলায় রয়েছে একটি ব্যাংকের শাখা, বাকি অংশে গুদাম।

অগ্নিকাণ্ডে মরিয়ম ম্যানশনের বিভিন্ন গুদামের মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আফরিন ট্রেডার্সের মালিক মো. সোহেল ও মনির হোসেনের ভাষ্য। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ওই ভবনে থাকা ব্যবসায়ী লিখন হোসেন বলেন, তিনিসহ ছয়জন আগুনে সামান্য দ্বগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন লিটন, রাকিব, সাগর, রোমান ও মনোয়ারুল। তাদের কারো হাত, মাথার চুল ও পা আগুনে ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।