ধানমন্ডিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের রাকিবুল হাসান বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ তে একটি ভবনে আগুন লাগার খবর তারা পান।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষের এই কর্মকর্তা।
