২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মেরাজুল হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে

গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দর অঞ্চলের রূপালী আবাসিক এলাকায় খুন হন মেরাজুল ইসলাম।

নারায়ণগঞ্জে মেরাজুল হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়া।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 04:35 PM

Updated : 11 Jun 2023, 04:35 PM

নারায়ণগঞ্জে মেরাজুল হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত৷

রোববার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন৷

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মেরাজুল ইসলাম হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়া। রোববার তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দর অঞ্চলের রূপালী আবাসিক এলাকায় খুন হন মেরাজুল ইসলাম (২৮)৷ পুরোনো দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে৷

পরদিন নিহতের মা নাছরীন বাদী হয়ে কাউন্সিলর শাহীন মিয়াসহ ১৪ জনকে এজাহারনামীয় ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন৷

Image

মো. মেরাজুল ইসলাম।

মামলার অভিযোগে বাদী জানান, ৩ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার বড় ছেলে মেরাজুল ইসলাম নিজ ব্যবসা প্রতিষ্ঠান আয়মান ইঞ্জিনিয়ারিংয়ে অবস্থানের সময় আসামিরা পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা করে।

স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার হুকুমে আকিব হাসান রাজু তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মেরাজুলকে হত্যার উদ্দেশে হাতে-পায়ে ও মাথায় এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্য আসামিরাও আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়৷

তখন আকিব হাসান রাজু তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়া মৃত্যু নিশ্চিত করার জন্য মেরাজুলের পেটে কোপ দিয়ে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে বলে অভিযোগ করেন মামলার বাদী।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ মামলায় কয়েকজনকে আসমিকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

পুরনো খবর:

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১
নারায়ণগঞ্জে মেরাজুল হত্যার আসামি ২০, গ্রেপ্তার ২