২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

মাটি কাটা নিয়ে মোশারফের সঙ্গে ভাতিজা শাহিন মিয়ার বাকবিতাণ্ড থেকে হাতাহাতি হয় বলে জানায় পুলিশ।

হবিগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচংয়ে আহত মোশারফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 10:11 PM

Updated : 14 Apr 2023, 10:11 PM

হবিগঞ্জের বানিয়াচংয়ে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

নিহত ৪০ বছর বয়সি মোশারফ হোসেন ওই গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি অজয় চন্দ্র দেব বলেন, “মাটি কাটা নিয়ে মোশারফ হোসেনের সঙ্গে তার ভাতিজা শাহিন মিয়ার বাকবিতাণ্ড হয়।

“এ নিয়ে প্রথমে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ক্ষিপ্ত হয়ে মোশারফ মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।”

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শরিফ উদ্দিন মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি অজয় চন্দ্র দেব জানান, হামলায় জড়িতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।