২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মানিকগঞ্জে শিক্ষাসফরের বাসে আগুন

গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে শিক্ষাসফরের বাসে একই ঘটনা ঘটেছিল।

এবার মানিকগঞ্জে শিক্ষাসফরের বাসে আগুন

ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2023, 03:16 PM

Updated : 13 Mar 2023, 03:16 PM

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে শিক্ষাসফরের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর আগে গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে শিক্ষাসফরের বাসে একই ঘটনা ঘটেছিল।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর মার্কেটের সামনে সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষাসফরের জন্য রাখা বাসে আগুন লাগে বলে জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কর্মীরা গিয়ে ১৫-২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতরে অনেকাংশ পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত করে বলতে পারবো।”

ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. আমিনুর রহমান  বলেন,  “আমাদের ৪৫ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়া জেলার রবীন্দ্র কুঠিবাড়িতে শিক্ষাসফরে যাওয়ার কথা ছিল। আমরা আসতে ছিলাম। পথে থাকা অবস্থায় বাসে আগুন লাগার কথা জানিয়ে ফোন আসে। কিভাবে লেগেছে জানি না।”

মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার বলেন, “আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

পুরনো খবর:

গাজীপুরে শিক্ষাসফরের বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা