নাশকতা মামলায় সিলেট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
পুলিশ বলছে, ২০১৯ সালের একটি নাশকতা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, ২০১৯ সালের একটি নাশকতা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
শনিবার বিকালে নগরীর চৌহাট্টা থেকে জামালকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলি মাহমুদ।
