১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ৮৬টি কারখানায় বন্ধের নোটিস, ১৩৩টিতে ছুটি

সকালে বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে যায়।

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ৮৬টি কারখানায় বন্ধের নোটিস, ১৩৩টিতে ছুটি
ফাইল ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 01:07 AM

Updated : 26 Aug 2026, 10:27 AM

অব‍্যাহত শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়ার শিল্পাঞ্চলের ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ও ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, তবে কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

বুধবার বিজিএমইএর নেতা ও স্থানীয় রাজনৈতিক দলের আহ্বানে আশুলিয়ায় সমাবেশে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান ও বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। 

তবে সকাল ৮টার দিকে অনেক কারখানা খুলে দেওয়া হলেও দুপুর পযর্ন্ত ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আর ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। 

পুলিশ সুপার সারোয়ার জানান, কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি। এছাড়া সকালে বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে যায়। 

পরে পর্যায়ক্রমে ১৩৩টি কারখানায় উৎপাদন বন্ধ হলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেন। এছাড়া ৮৬টি কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিস লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

পুরানো সংবাদ

শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪৫ কারখানা

শ্রমিকদের কাছে গিয়ে বিজিএমইএ সভাপতি বললেন, কাজে যোগ দিন

আশুলিয়ার অধিকাংশ কারখানা খোলা, বিক্ষোভে ৪০টিতে ছুটি

কড়া নিরাপত্তার মধ্যেও অসন্তোষ, আশুলিয়ায় ৭৯ কারখানায় ছুটি

আবারও শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় নতুন করে ৩২ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় শ্রমিকদলের সমাবেশে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

কড়া নিরাপত্তায় খুলেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা

কারখানায় হামলা-ভাঙচুর: আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

আশুলিয়ার পোশাক কারখানা চালু, বিশৃঙ্খলার অভিযোগে আটক ২

শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি