২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার ক্রিকেটারদের সঙ্গে মাঠে সাকিব, চাইলেন ভোট

মিলনমেলায় সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানও করা হয়।

মাগুরার ক্রিকেটারদের সঙ্গে মাঠে সাকিব, চাইলেন ভোট

নোমানী ময়দানে 'লেজেন্ড কাপ' ক্রিকেটারদের মিলনমেলায় সাকিব আল হাসান।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:33 PM

Updated : 28 Dec 2023, 06:19 PM

মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলার সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় অংশ নিয়ে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ভোটও চেয়েছেন সাকিব আল হাসান। 

শুক্রবার সকালে শহরের নোমানী ময়দানে আয়োজিত 'লেজেন্ড কাপ #এসএইচ ৭৫' ও ক্রিকেটারদের মিলনমেলায় বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানও করা হয়। 

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব অনুষ্ঠানে বলেন, “এই নোমানী ময়দান মাঠ থেকেই আমার ক্রিকেটে হাতে খড়ি। এখন এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ আপনারা আমার খবুই কাছের মানুষ। 

মাগুরাবাসীর কাছে ভোট চেয়ে তিনি বলেন, “একজন ক্রিকেটার হলেও আসন্ন সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আগামী ৭ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে আমাকে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।” 

অনুষ্ঠানে সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, ক্রিকেটার শেখ মনসুর আলী, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন । 

পরে সাকিব আল হাসান নোমানী ময়দানে সাবেক ও বর্তমান লেজেন্ড ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। 

পরে লেজেন্ড চাঁদের হাট, লেজেন্ড নবগঙ্গা, লেজেন্ড গড়াই ও লেজেন্ড মধুমতি দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের জন্য বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নৌকার মাঝি করেছে আওয়ামী লীগ।  

খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে আসা সাকিবের পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে প্রথম থেকেই। তার নির্বাচনি এলাকার অনেক মানুষ সাকিবকে সহযোগিতার কথা জানালেও কেউ কেউ তার রাজনীতিতে আসার ব্যাপারে দ্বিমতও পোষণ করেছেন।

নির্বাচনের আচরণবিধি না মেনে প্রচার শুরুর নির্দিষ্ট তারিখের আগেই জনসংযোগ, শোভাযাত্রা করায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যাও দিতে হয়েছে আওয়ামী লীগের এ প্রার্থীর।

এ সম্পর্কিত খবর:

পুরনো খবর:

সুযোগ পেলে সবার সংশয়-সন্দেহ দূর করে দেব: সাকিব
জনতার জোয়ারে সাকিবের ‘বিজয় শোভাযাত্রা’
সাকিবকে সহযোগিতার আশ্বাস, কেউ কেউ মানতে পারছেন না
রাজনীতিতে একদম ক্লাস ওয়ানের ছাত্র: সাকিব
প্রতীক পেয়ে সাকিব বললেন, এবার ‘দেবার পালা’
মাগুরার দুই আসনেই নৌকাকে বিজয়ী করার আহ্বান সাকিবের
নির্বাচনি সমাবেশে গিয়ে অটোগ্রাফ দিলেন সাকিব
নির্বাচনি আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল: অনুসন্ধান কমিটিকে সাকিব
আচরণবিধি ভঙ্গ: সাকিবকে ডেকেছে অনুসন্ধান কমিটি
বছরে ‘সাড়ে ৫ কোটি টাকা’ আয় করেন সাকিব