অপেক্ষা শেষে ম্যাচ ঘোরাতে প্রস্তুত রবি বোলার হান্ট-এ সেরা ২১ প্রতিভা!
চূড়ান্তভাবে নির্বাচিত ২১ বোলার এবার সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে অনুশীলনের সুযোগ পাবেন।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে।
গত ২ নভেম্বর ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজনের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান।
দেশজুড়ে ২৫ হাজারের বেশি নিবন্ধন থেকে বিভিন্ন ধাপের বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন প্রতিশ্রুতিশীল বোলার। তাদের মধ্যে ১৩ জন পেসার ও ৮ জন স্পিনার।
নির্বাচিতদের মধ্যে নারী বোলার রয়েছেন ৪ জন, পুরুষ ১৭ জন। সাথে অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবে মাত্র ৯ ও ১২ বছর বয়সী দুই খুদে ক্রিকেটার পেয়েছে বিশেষ সম্মাননা।
পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, সাহস আর স্বপ্নপূরণের নানা গল্প। কেউ এসেছেন ভাঙা হাত নিয়ে নিজের প্রতিভা তুলে ধরতে, কেউ এসেছেন বিদেশ ছেড়ে।
কেউ পরিবারের সমর্থন ছাড়াই, কেউ আবার দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে পৌঁছেছেন ট্রায়ালের মাঠে।
সবার গল্প আলাদা হলেও একটি জায়গায় মিল ছিল, ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের অদম্য চেষ্টা।
চূড়ান্তভাবে নির্বাচিত ২১ বোলার এবার সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে অনুশীলনের সুযোগ পাবেন।
জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি তারা পাবেন উন্নত প্রশিক্ষণ, অভিজ্ঞ কোচদের দিকনির্দেশনা এবং নিজেদের দক্ষতা আরও শাণিত করার সুযোগ।
এর মধ্য দিয়ে তাদের সামনে খুলে যাবে পেশাদার ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার নতুন সম্ভাবনা।
‘পারবে তুমিও’, রবির এই ব্র্যান্ড বিশ্বাসকে ধারণ করেই আয়োজন করা হয়েছিল রবি বোলার হান্ট।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাদের জন্য সুযোগ তৈরি করে দিয়ে রবি আবারও প্রমাণ করল, স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারবে যে কেউই, যদি পায় নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।
