২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ৪০ বছর: বটিবিহীন কাটাকাটি

আমাদের সাথে নতুন যোগ দেওয়া জামাল আর কাজল আগে থেকেই স্থির করে এসছিলো যে তারা জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহ আলম শান্তি, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2017, 12:21 PM

Updated : 11 Oct 2022, 02:12 PM

এই প্রক্রিয়ায় তারা কীভাবেএগোবে, তার তথ্য জানার জন্য ওদের আর বাইরের কারো কাছে যেতে হয়নি। কারণ বাসায় তখন সেলিম আর রশিদ এই পথ সবে অতিক্রম করে এসেছে। কাজল ও জামাল ওদের কাছ থেকে শুনে কাজে নেমে পড়লো।

এদিকে আমার তেমন কাজ নেই।কারণ আমার ভাষা কোর্স শুরু হওয়ার কথা ৯ জানুয়ারি ১৯৭৮ সালে।তাই ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি আসার আগে তেমন কোন প্রস্তুতি না নিলেও ভাষা শেখার জন্য একটি ইংরেজি জার্মান একটি বই নিয়ে এসেছিলাম।

এটা আমি সংগ্রহ করেছিলাম আমার চতুর্থ দুলাভাইয়ের কাছ থেকে। আমার সেই দুলাভাই এবং তার এক বন্ধু কেন জানি না তাদের হঠাৎ শখ হয়েছিলো, তারা জার্মান ভাষা শিখবেন। এবং কোন একসময় জার্মানিতে বেড়াতে যাবেন। কিন্তু কয়েকদিন গোয়েথে ইন্সটিটিউটে ক্লাস করার পর তারা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন।বইটি তাই আমি সাথে করে নিয়ে এসেছিলাম।

বইটি যখন কাছেই ছিল, তখন অবসর আর মন ভাল থাকলে ওই বইয়ের পাতা উল্টিয়ে কিছু শেখার চেষ্টা করতাম। ওখান থেকেই শিখেছিলাম কীভাবে ‘শুভ সকাল’, ‘শুভ দিন’,‘শুভ সন্ধ্যা’ আর ‘শুভ রাত্রি’ বলা হয়। আর সাথে প্রায় প্রতিদিনই দুই-একটা করে শব্দ শিখতাম। এর আগে অবশ্য ‘ধন্যবাদ’ বলা শিখে ফেলেছি।

আমি সেই সময় থেকেই বুঝতে ও অনুভব করতে পেরেছি যে, কোন দেশে দীর্ঘ সময়ের জন্য গিয়ে ভাষা না শিখলে, নিজের মনোভাব না প্রকাশ করতে পারলে, মানুষের সাথে যোগাযোগ না করতে পারলে নিজের কাছে নিজেরই মনে হতে পারে যে আমি অসম্পূর্ণ একজন মানুষ। আর মনে হতে পারে যে, আমি চরম অশিক্ষিত একজন। সে কারণে প্রথম থেকেই আমি ভাষা শেখার বিষয়টা গুরুত্বের দিক থেকে খাওয়া-থাকার পরেই রেখেছিলাম

টেলিভিশনের ভাষা তখন একেবারেই বুঝতাম না।তারপর মাঝে মধ্যে দেখছি এবং অর্থ ছাড়া ওদের উচ্চারণ বোঝার চেষ্টা করেছি।এদিকে আমার চতুর্থ বোনের উদ্যোগে দুলাভাইয়ের একজন বন্ধু ডাক্তার এনামুল ভাই, যিনিতখন লেবাননে কর্মরত ছিলেন,আমাকে ১০০ ডলার মানে ২০০ মার্কের কিছু বেশি পাঠালেন।

টাকাগুলো পেয়ে আমি একটু চাঙ্গা হয়ে উঠলাম।কারণ তখন আমি শুধু হিসেব করছিলাম যে, সামনে এই কঠিন শীত কীভাবে পাড়ি দেব আর এই প্রচণ্ড শীতে কীভাবে রাস্তায় পত্রিকা বিক্রি করবো? আসলে আমরা কোন কিছুরই তো পরিকল্পনা করে বের হইনি, তাই এটাও খেয়াল করিনি যে আমরা ইউরোপে শীতের আগে যাচ্ছি। আমাদের আসার দরকার ছিল এপ্রিল-মে মাসে।

যাক, সে সময় তো এখন পার হয়ে গেছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে যথাসম্ভব খাপ খাইয়ে নিতে হবে। আগেই বলেছি জামাল, কাজল আসার পর আমাদের খাবারের মান একটু বেড়েছিল।তখন আমরা বাসায় ফ্রিজড মুরগী আনা শুরু করলাম। মুরগী এনে ভিজিয়ে রাখা হত, তারপর বরফ মোটামুটি ঝরলে কাটা যেত।তারপরও কাটার সময় বরফের হিম শীতল ঠাণ্ডা হাতে লাগতো।তাই মাঝে মাঝে গরম পানি দিয়ে হাত ধুতে হত।

একাজ আমরা পালা করে একেকদিন এক একজন করতাম। এখানে কাটাকাটির জন্য বটির ব্যবহার নেই।তাই চাকু দিয়ে দাঁড়িয়ে কাটাকাটি করতে হয়। এখানে যদি বটির ব্যবহার থাকতো, তাহলে হয়তো আমরা কাটাকাটি এত দ্রুত শিখতে পারতাম না।

তারপরও লন্ডন বা জার্মানিতে এখনও দেখি, কোন কোন বাঙালি মহিলা দেশ থেকে বটি আনিয়ে সেটা দিয়েই কাজ করেন। এটাই মনে হয় মানুষের অভ্যস্ততা।


চলবে ...

লেখক: প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও পড়ুন-

জার্মানিতে ৪০ বছর: নাম বিভ্রাটের বিড়ম্বনা

জার্মানিতে ৪০ বছর: ধর্ম চর্চা ও গণতন্ত্র

জার্মানিতে ৪০ বছর: জার্মান দেশের মসলা

জার্মানিতে ৪০ বছর: সস্তার বাজারে মুরগির পার্টস কেনা

জার্মানিতে ৪০ বছর: যে বাসায় ৩৪ বছর

জার্মানিতে ৪০ বছর: অবশেষে ছাত্র ভিসা

জার্মানিতে ৪০ বছর: ম্যাজিস্ট্রেট ও দোভাষীর খপ্পরে

জার্মানিতে ৪০ বছর: পত্রিকা বেচে প্রথম উপার্জন

জার্মানিতে ৪০ বছর: ‘লাল বই’মানে বিপদজনক বই

জার্মানিতে ৪০ বছর: বিয়ারের স্বাদ তেতো

জার্মানিতে ৪০ বছর: রঙিন জার্মানি উবে গেছে

জার্মানিতে ৪০ বছর: ঘুরে ঘুরে ভাষা জানা

জার্মানিতে ৪০ বছর: সময়ের ব্যবধানে বন্ধুত্ব

জার্মানিতে ৪০ বছর:  ভুলে ‘রেড লাইট’এলাকায় বাসা

জার্মানিতে ৪০ বছর: রাজনৈতিক আশ্রয় নাকি ছাত্র ভিসা?

জার্মানিতে ৪০ বছর: মুক্তিযুদ্ধের সময় ফাইলের বালিশে ঘুমাতাম

জার্মানিতে ৪০ বছর: পুরনো বন্ধুদের নতুন করে চেনা

জার্মানিতে ৪০ বছর: অচেনা শহরে প্রথম দিন

জার্মানিতে ৪০ বছর: প্রথম দুই ডিগ্রি সেলসিয়াস

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!