২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোতে উদীচীর মতবিনিময় সভা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখার মতবিনিময় সভায় বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বারোপ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 07:18 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

পুরনো খবর:

কানাডায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উদীচীর সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি
টরন্টোয় পাকিস্তান কনসুলেটের বাইরে বিক্ষোভ
টরন্টোতে কলিম শরাফীকে স্মরণ
ফেব্রুয়ারিতে ‘দেশে বিদেশে'র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান
টরন্টোতে হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভাল’
লন্ডনে মঞ্চায়িত উদীচীর ‘ইঁদারা’
মন্ট্রিয়ালে কবিতা ও গান সন্ধ্যা
সাকা-মুজাহিদের ফাঁসিতে টরন্টোতে আনন্দ
দীপন হত্যার প্রতিবাদ টরন্টোতে
নিউ ওয়েস্টমিনস্টারে বাঙালি আয়োজন
ভ্যাঙ্কুভারে জাকির তালুকদারের সঙ্গে আড্ডা
টরেন্টোতে 'সাউন্ড অব ঘুঙরু'  
ভ্যাঙ্কুভারে অর্ণর নৃতনাট্য-সন্ধ্যা
‘কানাডার পার্লামেন্টে বাংলাদেশি প্রতিনিধি জরুরি’

উদীচী কানাডার নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল সাংস্কৃতিক শিল্পী কর্মী ও সংগঠকদের সহযোগিতায় প্রবাসে বাঙালি সংস্কৃতিকে উর্ধ্বে তুলে ধরার জন্য উদীচী কানাডা তার প্রয়াস অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।

রোববার সন্ধ্যায় ড্যানফোর্থের মিজান কমপ্লেক্সে টরন্টোর মিডিয়া, সাংস্কৃতিক সংগঠন এবং কমুউনিটির সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন। নিজেদের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরতেই উদীচী কানাডা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।

উদীচী কানাডার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য আজিজুল মালিক, উপদেষ্টা পরিষদের পক্ষে নাসির-উদ-দুজা এবং সাধারণ সম্পাদক সৌমেন সাহা বক্তব্য রাখেন।

সভায় বলা হয়, প্রবাসের ভিন্ন সংস্কৃতির ভিড়ে বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখতে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভেতর দেশজ সংস্কৃতির শেকড় প্রোথিত করতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। উদীচী কানাডা সেই লক্ষ্যে কাজ করে যাবে।

উপদেষ্টা পরিষদের পক্ষে ডাকসুর সাবেক এজিএস  নাসির-উদ-দুজা তার বক্তব্যে উদীচীর গঠনতন্ত্র ও আদর্শ উর্ধ্বে তুলে ধরে কেন্দ্রীয় নির্দেশনা মেনে সত্যেন সেনের আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকার জন্য সকল সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি তার বক্তব্যে প্রবাসী বাঙালী সমাজের সকল সচেতন রাজনৈতিক সামাজিক সাংস্কৃাতিক ব্যাক্তিবর্গকে যার যার নৈতিক অবস্থানে থেকে উদীচী কেন্দ্রীয় সংসদের অনুমোদিত কমিটি ও তার নেতৃবৃন্দকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম বলেন,উদীচী একটি রাজনীতিসচেতন দেশপ্রেমিক সাংস্কৃতিক সংগঠন এবং এই সংগঠনের দরজা সকল নেতা-কর্মীর পাশাপাশি স্বাধীনতার সপক্ষের সকল মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।

কমিউনিটির সুধীজনদের পক্ষে আলোচনায় অংশ নেন বাংলা টিভির কর্ণধার সাজ্জাদ আলী, বাংলা কাগজের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এম আর জাহাঙ্গীর, দেশে বিদেশের প্রধান সম্পাদক নজরুল মিন্টো, বিদ্যুৎ দে, নাট্যজন মো. হাবিবুল্লাহ দুলাল, ফারহানা আজিম শিউলী, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, শিল্পী আলেয়া শরাফী, বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু,মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, কৃষিবিদ প্রনবেশ পোদ্দার, মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা,শিল্পী শাহজাহান কামাল,শিল্পী ড. মমতাজ মমতা,কবি দেলওয়ার এলাহী, টিটু খন্দকার,সাবেক ছাত্রনেতা মনজুরে খোদা টরিক,আবৃত্তি শিল্পী মেরি রাশেদীন, আইনজীবি নাজমা কাওসার, মোঃ সোলাইমান, সোলাইমান তালুত, রানা দেবরায়, ননীগোপাল দেবনাথ, মুস্তাফা মাহমুদ, সৈয়দ আফসার, পার্থসারথী শিকদার, বাংলাদেশ থিয়েটারের রোমান আহমেদ চৌধুরী ও, প্রকৌশলী বরেন্দ্র স্যানাল ও অমর চৌধূরী, সাহাবুদ্দীন স্বপন, হাসমত আরা জুঁই,কাজী জুলিয়া নাসরিন, প্রতিমা সরকার প্রমুখ। 

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com