২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাইতামায় মুতসুমে উৎসব

জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ের এই উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চয়ন গোস্বামী, জাপানের সাইতামা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 06:58 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

পুরনো খবর:

ওসাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য উৎসব
‘চুরি’তে আপত্তি জাপানিদের
ঝকঝকে দেশের গল্প
ওসাকায় বাঙালি বরণ ও বিদায় 
‘একাত্তরের সব ঘাতকের বিচার দেখে যেতে চাই’ 
জাপান প্রবাসীদের প্রকাশনার ইতিবৃত্ত
জাপানে ভাষা ভোগান্তি!
জাপানের ওসাকায় বাঙালির পিঠা!
ওসাকার মিয়াগি ইয়ানু
ওসাকায় ক্রিকেট!
জাপানের সৌন্দর্যপুরী আরাশিয়ামা
জাপানের ‘মিনি বাংলাদেশ’
জাপানের ওসাকায় বিলম্বিত ঈদ আনন্দ! 
জাপানে ঈদ উদযাপন
৭০ শতাংশ জাপানি পারমাণবিক হামলার সঠিক তারিখ জানে না

প্রতিবছরের মতো জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে খাদ্য ও সংস্কৃতিমেলা মুতসুমে উৎসব।

বিগত বছরগুলোতে তিনদিনের জন্য উদযাপিত হলেও এই বছর মেলা ছিল  দুইদিনের। নভেম্বরের ২১ ও ২২, শনি এবং রোববার।  

দুইদিনের এই মিলনমেলায় সাইতামা বিশ্ববিদ্যালয়ের জাপানি শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যয়নরত বিদেশি  ছাত্র-ছাত্রীরাও নিজদেশের বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে।

এবার মেলায় বাংলাদেশ ছাড়াও অংশ নেয় নেপাল, ভিয়েতনাম, শ্রীলংকাসহ আরও কয়েকটি দেশ।

বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের খাবারের পসরা মেলার আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণ।

বাংলাদেশিদের খাবারের তালিকায় ছিল সিংঙ্গারা, কারি রাইস, তন্দুরি চিকেন এবং মশলা চা। মেলার জন্য খাবার তৈরিতে বাংলাদেশিদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো!

ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলো হয়ে উঠেছিল উৎসবমুখর! প্রতিটি স্টলের সামনে ক্রেতাদের স্বাগত জানাতে বিক্রেতাদেরই রাসসাইমাসে(জাপানি এই শব্দের অর্থ স্বাগতম) ধ্বনিতে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গন।

মেলা চলাকালীন সময়ে সাইতামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠনগুলোর পরিচালনায় পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার একটা বড় আকর্ষণ থাকে মিসসাইদাইকে  (মিস সাইতামা বিশ্ববিদ্যালয়) ঘিরে।

জুরিবোর্ডের পাশাপাশি দর্শকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয় এই প্রতিযোগিতায়।  জাপানি সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডও স্থান পায় এই মেলায়।

ছাত্র-ছাত্রীদের  পূর্বপরিকল্পনায় বিশ্ববিদ্যালয় চত্বরে সুশৃঙ্খল ও আনন্দঘন এই অনুষ্ঠান যেন কর্মব্যস্ততার মাঝে উৎযাপনের উপলক্ষ। দুই দিনের এই মেলাশেষে সবাই ফিরে যায় নিজ নিজ পড়াশুনা এবং গবেষণায় আর অপেক্ষায় থাকে পরবর্তী বছরের আয়োজনের জন্য।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com