২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

গত বুধবার তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রার আগে বুধবার বিমানবন্দরে সেতুমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 09:51 PM

Updated : 03 Mar 2023, 09:51 PM

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাত ৮টায় তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওবায়দুল কাদের স্যার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ ঢাকায় ফিরেছেন।

“বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে রাত সাড়ে ৮টায় তিনি ঢাকায় পৌঁছান।"

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমান বন্দর থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে বাসায় যান। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

পুরনো খবর:

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের