২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ সেতুমন্ত্রী ঢাকা ফিরবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমান বন্দরে সেতুমন্ত্রীকে বিদায় জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 09:56 AM

Updated : 30 Mar 2023, 04:57 PM

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ছাড়েন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ সেতুমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন ওয়ালিদ।