২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল

রেড়ির তেল বা ক্যাস্টর অয়েল ত্বকে ব্যবহারে আগে কিছু বিষয় জানা দরকারী।

শীতে ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 06:57 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

ত্বক পরিচর্যায় যারা বিশেষ নজর দেয় তারা ক্লেঞ্জার, সেরাম, ময়েশ্চারাইজার মাখার পাশাপাশি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করেন।

তবে ত্বকের যত্নে আরেকটি মাধ্যম হতে পারে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া রেড়ির তেল বা ক্যাস্টর অয়েল। তবে এই তেল মুখে মাখার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা দরকার আছে।

রেড়ির বলতে যা বোঝায়

রেড়ির বীজ থেকে ‘কোল্ড প্রেস’ পদ্ধতিতে উৎপন্ন করা হয় ক্যাস্টর বা রেড়ির তেল” ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন নিউ ইয়র্ক ভিত্তিক ‘ওরেনট্রিক মেডিকেল গ্রুপ’য়ের ত্বক-বিশেষজ্ঞ ডা. জোডি লোজার্ফো।

এই তেলে চুলের পুষ্টি ও ফলিকল উন্নত করার উপাদান থাকায়, কেশ পরিচর্যায় ব্যবহার করা হয়। ত্বক পরিচর্যাতেও এটা কার্যকর ভূমিকা রাখে।

রেড়ির তেলের উপকারিতা

উপশমকারী উপাদান থাকায় ঘন রেড়ির তেল প্রসাধনীতে তৈরিতে প্রায় সময় ব্যবহার করা হয়। ফলে বলা যায় এটা ত্বকের জন্য উপকরী।

ডা. লোজের্ফো বলেন, “ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আদর্শ উপাদান হল ক্যাস্টর অয়েল।”

ঘন হওয়াতে এই তেল ত্বকে এক ধরনের সুরক্ষার আবরণ তৈরি করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

একই প্রতিবেদনে মার্কিন ত্বক-বিশেষজ্ঞ কর্টনি রুবিন বলেন, “এই তেলে রয়েছে নানান ধরনের ফ্যাটি অ্যাসিড, যে কারণে আর্দ্রতা আটকে রাখতে সাহায্য করে। তাই যারা ঘন পণ্য ব্যবহার করতে চান, তাদের জন্য এই রেড়ির তেল হতে পারে উপকারী।”

‘রাইমোনোলাইক অ্যাসিড’ যা ‘আনস্যাচুরেইটেড ওমেগা-নাইন ফ্যাটি অ্যাসিড’ হল ক্যাস্টর অয়েলের প্রধান উপাদান। এটা ত্বকে পুষ্টি যোগায়।

ডা. লোজের্ফো বলেন, “সার্বিকভাবে ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ‘রাইমোনোলাইক অ্যাসিড’।”

রেড়ির তেল ব্যবহারে ত্বকের গঠন ও টানটানভাব উন্নত হয়; মসৃণভাব আনে।

“আর এই তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের কোষের স্বাস্থ্য ভালো করে এবং আর্দ্র রাখে। ফলে ত্বকে আসে কোমলভাব”- মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক ‘বার্জেন ডার্মাটোলজি’র প্রতিষ্ঠাতা ও ত্বক-বিশেষজ্ঞ নানা বোয়াকে।

এছাড়া প্রদাহরোধী ও ‘অ্যান্টিমাইক্রোবিয়াল’ উপাদান হিসেবে কাজ করে ‘রাইমোনোলাইক অ্যাসিড’। ফলে ত্বকের প্রদাহ কমে আর ব্যাক্টেরিয়া-জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা কমায়।

মুখে মাখার ক্ষেত্রে

সাধারণভাবে মুখের ত্বকের পরিচর্যায় ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল ব্যবহারে কোনো সমস্যা হয় না। তবে ব্যবহারের আগে ত্বকের ধরন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

“যাদের ত্বক সংবেদনশীল ও ব্রণ প্রবণ তাদের ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে”- পরামর্শ দেন ডা. বোয়াকে।

ডা. রুবিন বলেন, “যদিও মুখে মাখা যায়, তবে ঘন তেল বলে এটা লোমকূপ আটকে দিতে পারে। যদি না ভালো মতো পরিষ্কার করা না হয়।”

এই তেল প্রায়ই অন্যান্য তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। যেমন- জোজোবা, কুমড়ার বীজের বা কাঠ-বাদামের তেল। এতে লোমকূপ আটকে যাওয়ার সম্ভাবনা কমে।

“শীতের সময় এই তেল ব্যবহার করা উপকারী”- পরামর্শ দেন ডা. রুবিন। কারণ এই সময় ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। এই তেল ব্যবহারে ত্বকের শুষ্কতা রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, “সরাসরি ব্যবহার না করে ‘স্পট ট্রিটমেন্ট’ হিসেবে ময়েশ্চারাইজার লোশনের সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের জন্য উপকারী হবে।”

ঝুঁকি

প্রথমেই সাবধান থাকতে হবে লোমকূপ বন্ধ হওয়ার বিষয়ে। কারণ ঘন তেল হওয়াতে ত্বকের ধরন হিসেবে পার্শ্বপ্রতিক্রিয় তৈরি করতে পারে।

অনেকের উদ্ভিজ্জ তেল ব্যবহারে অ্যালার্জির সমস্যা দেখা দেয়।

ডা. বোয়াকে ব্যাখ্যা করেন, “অনেকের এই তেল ব্যবহারে ত্বক চুলকায়, লালচেভাব দেখা দেয়। তাই ব্যবহারের আগে অল্প মেখে পরখ করা বা ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া উচিত।

আরও পড়ুন

শীতের শুষ্কতার কারণে ত্বকে বয়সের ছাপ দ্রুত ফুটে উঠতে পারে

পঞ্চাশের পরে শীতে ত্বকের যত্ন

শীতে এড়িয়ে চলুন ত্বকের ক্ষতি