২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাটা-ছেঁড়া ছাড়া পায়ের লোম শেইভ করার পন্থা

রূপচর্চা মনে হলেও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার একটি অংশ পায়ের লোম অপসারণ করা।

কাটা-ছেঁড়া ছাড়া পায়ের লোম শেইভ করার পন্থা
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 06:24 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

প্রথম বিষয় হল পায়ের লোম অপসারণ করা বা না করা- যার যার ব্যক্তিগত পছন্দ।

তবে কোনো কোনো পোশাকের ক্ষেত্রে বা ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ হিসেবে রূপচর্চার এই পন্থা অবলম্বন করার প্রয়োজন হয়।

এক্ষেত্রে শেইভ করা সুবিধাজনক হলেও ত্বকে কাটা-ছেড়ার সম্ভাবনা থেকেই যায়।

কতদিন পরপর শেইভ করা উচিত?

ব্যক্তিগত পছন্দ, লোমের ধরন আর কতদিন পর্যন্ত ত্বক মসৃণ রাখতে চান, সে বিষয়ের ওপর নির্ভর করে।

এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন কসমেটিক ত্বক-বিশেষজ্ঞ ডা. ড্যান্ডি এঙ্গেলম্যান বলেন, “যাদের লোম ঘন ও মোটা তাদের হয়ত অন্যদের তুলনার বেশি শেইভ করার প্রয়োজন পড়ে।”

পাশাপাশি লোম ঘন ও মোটা হলে পোশাকের ভেতর মনে হয় ব্রাশ চালানো হচ্ছে, যা অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়।

মসৃণ ত্বকের অনুভুতি ধরে রাখতে দুতিন দিন পরপর পায়ের লোম শেইভ করার পরামর্শ দেন নিউ ইয়র্ক’য়ের ‘শাফের ক্লিনিক’য়ের এই চিকিৎসক।

কাটা-ছেড়ার চিকিৎসা

শেইভ করতে গিয়ে পায়ের ত্বকে কাটা-ছেড়া হলে প্রথমেই ঠাণ্ডা পানি ঢালতে হবে। এরফলে রক্ত পড়া বন্ধ হবে।

ডা. এঙ্গেলম্যান পরামর্শ দেন, “মৃদু, সুগন্ধ মুক্ত অ্যান্টিসেপ্টিক সাবান দিয়ে আলতো করে আঘাতের জায়গা ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার টিস্যু দিয়ে কাটা স্থান শুকিয়ে নিতে হবে। যদি তখনও রক্ত পড়তে থাকে তবে কাটা অংশে হালকা চাপ দিয়ে ধরে রাখতে হবে যাতে রক্তপাত বন্ধ হয়।”

তারপর ব্যাক্টেরিয়া-রোধী মলম ব্যবহার করে ব্যান্ড-এইড লাগাতে হবে।

যেভাবে ধাপে ধাপে পা শেইভ করতে হয়

* প্রথমে পা ভালো মতো সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সেজন্য গোসলের সময় কাজটি করা ভালো।

* রেজরের আঁচড় ও মসৃণ শেইভের জন্য এক্সফলিয়েট করতে হবে।

ডা. এঙ্গেলম্যান বলেন, “ঘষামাজা বা এক্সফলিয়েট করে ত্বকের মৃত কোষ দূর করে নিলে লোম শেইভ করা যায় মসৃণভাবে।”

এক্ষেত্রে মৃদু এক্সফলিয়েটর ব্যবহারের পরামর্শ দেন তিনি।

* ডা. এঙ্গেলম্যানের মতে, মসৃণ শেইভের আরেকটি শর্ত হল ময়েশ্চারাইজার সমৃদ্ধ শেইভিং ক্রিম ব্যবহার করা। এর ফলে লোমকূপের গোড়া নরম হবে। যে কারণে কাটা-ছেড়ার সম্ভাবনা কমবে।

* এবার গোড়ালি থেকে ওপরের দিয়ে শেইভ করা শুরু করেতে হবে। লোম গজানোর বিপরীত দিকে রেইজর চালালে বেশি মসৃণ শেইভ করা সম্ভব হয়।

* ত্বদের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি যে কোনো ধরনের অস্বস্তি কমাতে শেইভের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা করতে হবে।

ডা. এঙ্গেলম্যান বলেন, “এক্ষেত্রে ‘বডি বাটার’, লোশন বা বডি অয়েল মাখা যায়।”

আরও পড়ুন

বাহুমূল কালচে হওয়ার যত কারণ

প্রাকৃতিক পন্থায় মুখের অবাঞ্ছিত লোম দূর করার পন্থা

আঁচিলে লোম ওঠা কি বিপজ্জনক?