২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঁচিলে লোম ওঠা কি বিপজ্জনক?

দেহে থাকা তিল বা আঁচিলে কোনো পরিবর্তন দেখা দিলে পরীক্ষা করানো জরুরি।

আঁচিলে লোম ওঠা কি বিপজ্জনক?
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 03:54 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

দেহে থাকা তিল সৌন্দর্যের অংশ হিসেবে ধরা হয়। তিলের আকার বড় হলে হয় আঁচিল। আর আঁচিলে লোম গজানোটা অনেকের কাছেই সুখকর নয়।

তবে এটা কি কোনো বিপজ্জনক লক্ষণ?

এই বিষয়ে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের টেক্সাস নিবাসী চর্মরোগ বিশেষজ্ঞ পল কার্টিস বলেন, “সাধারণভাবে বলতে গেলে আঁচিল হল ত্বকের কোষের সমষ্টি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘মেলানোসাইটিস’। ১০টা থেকে ৪৫টা আঁচিল বা তিল থাকা খুবই স্বাভাবিক ঘটনা।”

আঁচিল বা তিল শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তবে যেগুলো ত্বকের লোমকূপের ওপরে হয়, সেগুলোতেই লোম গজাতে দেখা যায়।

লোমযুক্ত তিল কি ক্যান্সারের লক্ষণ?

“স্বাভাবিকভাবেই চামড়ায় আঁচিল বা তিল হয়। আর এগুলো ত্বকের অন্যান্য গঠন প্র্রক্রিয়াতে বাধা দেয় না”- বলেন ডা. কার্টিস।

অনেকের ধারণা আছে তিল বা আঁচিলে লোম ওঠা মানে ক্যান্সারের লক্ষণ।

এই ধারণা ভুল মন্তব্য করে এই চিকিৎসক আরও বলেন, “তালু বা পায়ের পাতায় লোমযুক্ত তিল পাওয়া যাবে না। কারণ এসব জায়গায় লোমকূপ নেই। তাই দেহের যেসব জায়গায় লোম গজায় সেখানে তিল বা আঁচিলে চুল গজানো স্বাভাবিক বিষয়।”

যখন সাবধান হওয়া প্রয়োজন

সাধারণত তিল বা আঁচিল ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে না। অনেকে মনে করেন ‘মেলানোমা’ নামক ত্বকের ক্যান্সারের লক্ষণ হল আঁচিল, যা একেবারেই ঠিক না- মন্তব্য করেন ডা. কার্টিস।

‘আমেরিকান ক্যান্সার সোসাইটি’র তথ্যানুসারে, ‘মেলানোমা’ হওয়ার সম্ভবনা শতকরা এক ভাগ।

সাধারণ আঁচিল বা তিলের চিহ্নগুলো হল-

ডা. কার্টিস বলেন, “এসব বিষয়ের বাইরে যদি অন্য লক্ষণ দেখা দেয় তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

আর সেগুলো হল-

এসব লক্ষণ ছাড়াও হঠাৎ যদি দেহের কোথাও আঁচিল ওঠে তাহলেও স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

আঁচিল বা তিল থেকে লোম অপসারণের পন্থা

লোমযুক্ত আঁচিল যদি অস্বস্তিকর মনে হয় তবে সাধারণভাবে চিমটার সাহায্যে লোম তুলে ফেলা, শেইভ বা ওয়াক্স করা যেতে পারে।

ডা. কার্টিস বলেন, “যেই পদ্ধতি অনুসরণ করুন না কেনো সেটা আলতো স্পর্শে করতে হবে। আর সম্পূর্ণ দূর করতে চাইলে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে আঁচিল অপসারণ করা যেতে পারে।”

আরও পড়ুন

চর্মরোগ থেকে অন্য রোগের উপসর্গর

যেসব লক্ষণ দেখা দিলে ত্বক-বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত

ত্বকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারে ভিটামিন এ