২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাপ্তবয়স্করাও উপদ্রবের শিকার হতে পারেন

‘বুলিং’ বা অন্যকে খোঁচানোর মতো ঘটনা বড়দের জীবনে ঘটলেও অনেকে সেটা উপলব্ধি করেন না।

প্রাপ্তবয়স্করাও উপদ্রবের শিকার হতে পারেন
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 06:48 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

মনে করুন, দুপুরে অফিসের খাবার খেতে ক্যান্টিনে গেলেন। খেয়াল করলেন সেখানে এক সহকর্মী অন্য এক সহকর্মীকে নিয়ে রটনা রটাচ্ছে। আপাত দৃষ্টিতে বিষয়টা নিরীহ মনে হলেও, এটা এক ধরনের ‘বুলিং’ বা উৎপীড়ন করা।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘ক্রাইসিস টেক্সট লাইন’য়ের প্রধান স্বাস্থ্য পরিদর্শক শাইরি টার্নার বলেন, “প্রাপ্তবয়স্কদের ‘বুলিং’ বা খোঁচানোটা এক ধরনের ‘ভয় দেখানো’ ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। সেটা হতে পারে শারীরিক, মানসিক বা মৌখিক।”

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “সেটা সামনা সামনি বা অনলাইনেও হতে পারে। হতে পারে বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে বা রোমান্টিক সম্পর্কে।”

দুর্ভাগ্যবশত এই বিষয়টা সাধারণ চোখে দেখা হয়। কারণ বেশিরভাগই উপলব্ধি করতে পারেন না, তাকে খোঁচানো হচ্ছে।

বড়দের ‘বুলিং’ সনাক্ত করার পন্থা

ছোটদের চাইতে বড়দের উপদ্রব করার পন্থা অনেক সূক্ষ্ম হয়। যে কারণে সহজে বোঝা যায় না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া’তে অবস্থিত ‘মোমেন্ট অফ ক্লিয়ারিটি মেন্টাল হেল্থ সেন্টার’য়ের নিবন্ধিত মনোবিজ্ঞানী জেফ উ এই বিষয়ে বলেন, “প্রাপ্তবয়স্কদের মধ্যে উৎপীড়ক চিহ্নিত করতে চাইলে প্রথমে তার ভয় দেখানোর পন্থা সম্পর্কে জানতে হবে। শিকারকে তারা ঘুরিয়ে পেঁচিয়ে খোঁচাতে পারে, নীরবতা বা ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ দিতে পারে কিংবা কারও পেছনে ব্যাঙ্গাত্মক তথ্য বলতে পারে।”

আরেকটা সাধারণ খোঁচানোর পন্থা হল, দেহ নিয়ে বাজে কথা বলা বা অপমান করা; যাকে বলে ‘বডি শেইমিং’।

যেহেতু উৎপীড়ক ইচ্ছা করে তার শিকারকে নিয়ে ব্যাঙ্গ করতে পারে। আবার নিজেকে আত্মরক্ষার জন্য বলবে ‘আমি তো মজা করছিলাম’।

অন্যান্য লক্ষণ

প্রাপ্তবয়স্কদের খোঁচানোর বিভিন্ন পদ্ধতি

বেশিরভাগ সময় মৌখিক-ভাবে উৎপীড়ন করা হয়। তারপরও বিভিন্ন ধরন রয়েছে।

মৌখিক উৎপীড়ন

গালি দেওয়া, কাউকে বিদ্রূপ করা ইত্যাদির মাধ্যমে এটা করা হয়- ব্যাখ্যা করেন স্যানি দিয়াগো’তে অবস্থিত ‘দি মেন্টাল হেল্থ সেন্টার’য়ের মনোবিজ্ঞানি কেভিন বেলক্যাস্ট্রো।

কাউকে নিয়ে মিথ্যা কথা বলা, গুজব ছড়ানো হতে পারে উৎপীড়নের পদ্ধতি। এছাড়াও হতে পারে দেহের বৈশিষ্ট নিয়ে ব্যাঙ্গ করা।

শারীরিকভাবে

কাউকে অভদ্রভাবে স্পর্শ করা বা কারও জিনিস নষ্ট করা শারীরিক উৎপীড়নের পর্যায় পড়ে।

সাইবারবুলিং

বর্তমানে এই বিষয়টা প্রায়ই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও ‘পোস্ট’য়ে খোঁচা দিয়ে বার্তা লেখা, অস্বস্তিকর ‘কনটেন্’ বা গুজব ছড়ানো এর মধ্যে পড়ে।

এমনকি ব্যক্তিগতভাবে ‘ম্যাসেজ’ দিয়েও ‘সাইবারবুলিং’ করতে পারে।

কর্মক্ষেত্রে

কোনো ব্যক্তি একক বা দলগতভাবে ‘বুলিং’য়ের শিকার হতে পারেন।

“প্রায় প্রতিদিনই সমালোচনায় পড়া বা বারবার গুজবের শিকার হওয়া ‘বুলিং’ হিসেব দেখা হয়”- ব্যাখ্যা করেন বেলক্যাস্ট্রো।

বড়বেলায় উৎপীড়ন মোকাবিলা করার উপায়

সাধারণত শিক্ষাজীবনে ‘বুলিং’য়ের শিকার হলে প্রতিষ্ঠান ব্যবস্থা নেয়। একইভাবে কর্মক্ষেত্রে এরকম কিছু ঘটলে মানব সম্পদ বিভাগ পদক্ষেপ নিতে পারে।

তবে ব্যক্তিক্ষেত্রে কিছু বিষয় অবলম্বন করা যায়।

দৃঢ় সীমানা তৈরি করা: যে কোনো সম্পর্কেই সীমারেখা টানা জরুরি। তাই সীমা নির্ধারণ করতে পারলে সহজে অন্যের উৎপীড়নের শিকার হওয়া যায় না। জানতে হবে সম্পর্কে কোনটা ঠিক কোনটা ঠিক না। যদি খোঁচানোর পর্যায়টা সীমা অতিক্রম করে তবে তারা বুঝবে সে আপনার কাছ থেকে প্রবেশাধীকার হারাচ্ছে।

দূরত্ব বজায় রাখা: যারা উৎপীড়ক তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকা বুদ্ধিমানের কাজ। বিশেষ করে কর্মক্ষেত্রে- মন্তব্য করেন বেলক্যাস্ট্রো।

ডা. টার্নার বলেন, “যদি কাজের পরিবেশে খোঁচানোর শিকার হতে হয় তবে ব্যবস্থাপক বা মানব সম্পদ বিভাগের সাহায্য নেওয়া হয়ে উপযুক্ত সিদ্ধান্ত।”

ব্যক্তিগতভাবে না নেওয়া: কথা ব্যথা দেয়- তাই হয়ত সব খোঁচানো সহ্য করা যায় না। তবে চেষ্টা করতে হবে গায়ে না মাখার।

বেলক্যাস্ট্রো বলেন, “মনে রাখতে হবে যে উৎপীড়ক সেটা তার সমস্যা আপনার না। তাই গুরুত্বপূর্ণ হল কে কি বললো সেটা গায়ে না মেখে নিজের কাজ করে যাওয়া।”

নির্বিকার থাকলে একসময় উৎপীড়ক নিজেই উৎসাহ হারাবে।

দর্শক হিসেবে করণীয়

যদি ‘নিজের চড়কায় তেল দেওয়া’র মতো বুদ্ধিমানের কাজ আর দ্বিতীয়টি নেই। তারপরও অন্যকে উৎপীড়নের শিকার হতে দেখলে নিষ্কৃয় থেকেও কিছু কাজ করা সম্ভব।

যদি না করা হয়, তবে উৎপীড়নকারী উৎসাহ পেয়ে যাবে- মনে করবে সে যেটা করছে সেটা ঠিক আছে।

তবে অন্যকে পীড়িত হতে দেখলে প্রতিবাদ করাটা সাহসের বিষয়। আর সেটা সবার জন্য অত সহজ না।

“তবে কোনো একজন পা বাড়ালে অন্যদের সমর্থনও মিলে যায়” বলেন বেলক্যাস্ট্রো।

যা করা যেতে পারে

পীড়িত ব্যক্তিকে জানানো, তিনি একা নন। প্রয়োজনে পাশে থাকবেন।

বিষয় পরিবর্তন করে কথাবর্তার মোড় ঘুড়ানো।

উৎপীড়ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া। প্রকাশ্যে তার ব্যবহার নিয়ে প্রতিবাদ করা  

কর্মক্ষেত্রে মানব সম্পদ বিভাগকে জানানো।

আরও পড়ুন

যেভাবে বুঝবেন সঙ্গী হতে পারে নির্যাতনকারী

যেভাবে বুঝবেন সঙ্গী মৌখিক ভাবে নির্যাতন করছে

কর্মক্ষেত্রে অশোভন আচরণকারীদের মোকাবিলার পন্থা