২২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত রাশিফল
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে লাভবান হতে পারেন। অনেক বন্ধুবান্ধবের সমারোহ, তারা কেউ বিশ্বাসী কেউ ঠিক তার উল্টো। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিত্ব বিকাশে বাধা আসতে পারে। এ সময় কিছু শক্রু সৃষ্টি হতে পারে। অনেক গোপনীয় ঘটনা ঘটতে পারে। সপ্তাহের শেষ দিকে খ্যাতি কর্ম ও পরিবর্তনের প্রতি আকর্ষণ বাড়বে। ভাগ্য বড় বেশি পরিবর্তনশীল। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সহকর্মী ও ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন। তাই কর্মক্ষেত্রে আপনার কর্মের গতি লাভ করবে। এসময় জনজীবনের সাথে যুক্ত থাকা একান্ত প্রয়োজন। ক্ষেত্র বিশেষ স্বীকৃতি পাবেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার সঙ্গী সতিই আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে। আপনার আকর্ষণী শক্তি বেড়ে যাবে, জনগনের কাছ থেকে সহযোগিতা পাবেন। ফলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সপ্তাহের শেষদিকে প্রেমঘটিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায় খ্যাতি বা জনগনের স্বীকৃতি লাভ করবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে যেখানে আপনার বিচরণ সেই আপনার জনপ্রিয়তা। জনগনের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ সংঠন করাবে। কেউ কেউ বিদেশ ভ্রমণের মাধ্যমে লাভবান হবেন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক প্রবৃত্তিকে জাগ্রত করবে। খ্যাতি যেমন আসতে পারে, ভুল করলে কুখ্যাতিও আসতে পারে। অধীনস্তদের থেকে সদা সতর্ক। সপ্তাহের শেষদিকে কারও কারও জন্য সুন্দর উপহার ও ফুলে ভরা রোমান্টিক সময়। অনুভূতি ও সুখদায়ক অভিজ্ঞতা থেকে লাভবান। স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিতে পারে। স্নায়ু বা পেশির কোনো সমস্যা আসতে পারে। ব্যবসায়ে আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভালো।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কোনো ধরনের দুর্ঘটনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। জন সম্মুখে বেশ রটনা রটতে পারে। পরনিন্দ ও কুৎসা থেকে দূরে থাকুন। সপ্তাহের মাঝদিকে আবেগে উদ্দীপ্ত হয়ে বা অর্ন্তদৃষ্টির সাহায্যে বক্তৃতা দিতে পারেন যা জনগনকে অনুপ্রাণিত করতে পারে। দর্শন বা অধিভৌতিক ব্যাপারে আগ্রহ জন্মাবে। আপনি ও সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করতে পারেন। সপ্তাহের শেষদিকে কর্মে অভিনবত্ব তুলে ধরুন। সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোনো স্থির সিদ্ধান্তে এগোন। সাবেক প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষা ঘটতেৎ পারে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে কারও কারও জীবন অন্যের জীবনের সাথে মিশে যেতে পারে। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। সপ্তাহের মাঝদিকে রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে। বিতর্ক ও মুখমুখি সংঘাত আর অন্যদের মাঝে দোষ খোঁজা এড়িয়ে চলুন। সপ্তাহের শেষদিকে বৈদেশিক বাণিজ্যের শুভ যোগাযোগ ঘটতে পারে। উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা শুভ ফল পেতে পারেন। কর্মক্ষেতে বহুদিনের কোনো প্রচিষ্টা এ সময় সফল বাস্তবায়ন হতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা থেকেই মনটি আঘাত প্রাপ্ত হতে পারে। এ সময় বড় ধরনের পরিকল্পনা বাদ দিন। ছোটখাট ব্যাপারে নিজেকে লিপ্ত রাখলে লাভবান হবেন বেশি। সপ্তাহের মাঝদিকে এমন সব ব্যক্তিদের সংস্পর্শে আসবেন যারা খুব বেশি ভ্রমণ করেন। শারীরিক অন্তরঙ্গতা সঙ্গীর সাথে শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে। সপ্তাহের শেষদিকে এক ধকলসাধ্য সময় হওয়ার পরও প্রাণশক্তি সঞ্চয় করতে সমর্থ হবেন। বিদেশি অংশীদারদের সঙ্গ রপ্তানি বৈদেশিক সহযোগিতা বাণিজ্য চুক্তি ও সংযোগ ভালো করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে ভালোবাসার মানুটির সাথে ব্যক্তিগত অনুভূতি, গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার সঠিক সময়। আমোদ প্রমোদের ব্যাপারে ভাগ্যবান হবেন। সপ্তাহের মাঝদিকে অধীনস্ত লোকদের সাঝ থেকে সুখ-দুঃখ ভাগ করে নেবেন। কোনো দায়িত্বপূর্ণ কাজ আন্তরিকভাবে সম্পন্ন করবেন। দেরিতে হলেও কর্মে অধ্যাবসায়ের স্বীকৃতি মিলতে পারে। সপ্তাহের শেষদিকে সঠিক সিদ্ধান্ত নেওয়াতে পারিবারিক সমস্যার সমাধান হবে। জনগনের কাছ থেকে কিছুটা বিরুদ্ধাচরণ ভোগ করতে পারেন। দীর্ঘ ভ্রমণের সময় বিপদের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে বন্ধুদের সাথে স্বচ্ছন্দ বোধ করবেন। বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এ সময় কাজে লাগান। সপ্তাহের মাঝদিকে জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল আপনাকে ভালোবাসবে। অনুভূতিমূলক ঘটনাগুলো গ্রহণের চেয়ে অনুশীলন করুন। সপ্তাহের শেষদিকে হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন। কোনো রকম ঝুঁকি নেওয়ার বিষয়ে জড়িত হবেন না। সঙ্গীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আপনাকে চমক দিয়ে ভাই বোন আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য আপনার প্রয়োজন সমর্থন করার ও ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা। সপ্তাহের মাঝদিকে কোনো পুরানো বন্ধু ফোন করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। বাইরে গিয়ে ভালো বন্ধুর সাথে সুখপ্রত স্মৃতি কাটান। সপ্তাহের শেষদিকে প্রেমিক/ প্রেমিকার সংবেদনশীল চাহিদা মেনে চলবেন না। শিগগিরই এমন সিদ্ধান্ত নেবেন না, যা পরে জীবনে অনুশোচনা করতে হয়। খাওয়া ও পান করার সময় সাবধান হোন। অসাবধানতা অসুস্থ করতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে নতুন উদ্যোগুলো লোভনীয় হবে আর ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। আর্থিক উন্নতি নিশ্চিত। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের সাথে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে উচিত হবে ভূমি, সম্পত্তিগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন। ভালোবাসার মানুষ আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরহ বোধ করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে বিবেচনা যোগ্য ইচ্ছা শক্তি ও অবিচল সংকল্প লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ধৈর্য্য ধরুন আর দৃঢ় প্রত্যয়ী হন। সপ্তাহের মাঝদিকে সাফল্য আসবে জনগনের প্রয়োজন এমন বস্তুর মাধ্যমে। তল পদার্থের মাধ্যমে লাভবান। আপনার উচিত হচ্ছে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসা করা। সপ্তাহের শেষদিকে সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। বহু রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করবেন। গার্হস্থ্যজীবনে বেশ আগ্রহ দেখা দেবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে প্রেমঘটিত ব্যাপারে না জড়ানো ভালো। মিথ্যা অভিযোগ বা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সাবধান। সামাজিক ও লৌকিকতার কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। সপ্তাহের মাঝদিকে খ্যাতি বা জনগনের স্বীকৃতি লাভ করবেন নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায়। প্রতিবন্ধকতা ও প্রতিযোগিতা এগুলোর মুখোমুখি হওয়ার জন্য আপনাকে কেবল আরও শক্তিশালী করে তুলবে। সপ্তাহের শেষদিকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তবে এটিকে হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। প্রেমের প্রস্ফূটনের মাধ্যমে সুন্দর কাজ পরিলক্ষিত হবে। আর্থিক সঙ্কটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। কেউ অধ্যায়ন ও অধ্যাপনায় বিশেষ সাফল্য লাভ করবেন।
আরও পড়ুন
