৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনও কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 10:00 AM

Updated : 31 Oct 2026, 03:07 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য শুভ সময়। আপনার হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবে। সপ্তাহের মাঝদিকে বিভিন্ন উত্তেজনা ও মত ভেদের সম্মুখিন হতে পারেন, যা অস্বস্তিকর ও উত্যক্ত বোধ করাভে। শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না, এতে অসুস্থতা আরও বাড়বে। সপ্তাহের শেষদিকে বিয়ে একটি আশীর্বাদ, সেটা অনুভব করতে পারবেন। ভালোবাসা ও ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদী হয়, বিবাহিতরা এ সময় সেটা উপলব্ধি করবেন। 

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে কোনও আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর সময়টি উজ্জ্বলতর করে তুলবে। কোনও কঠিন কাজ সম্পন্ন করতে পারায় বন্ধুরা ভূয়সী প্রশংসা করবে। আয়েশ করার জন্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটান। সপ্তাহের মাঝদিকে যখন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন তখন নিজের উপস্থিতি ও আচরণে প্রকৃত হন। প্রেমের জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে, কারণ একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন। সপ্তাহের শেষদিকে কোনও অপ্রিতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বাস্তবতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যেতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আকস্মিক টাকা কড়ির আগমন, তাৎক্ষণিক খরচ ও রসিদগুলোর খেয়াল করবে। পরিবারসহ কোনও নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আর এটা করার জন্য সময়টি ভালো। সপ্তাহের মাঝদিকে কাজে সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য লাভদায়ক হবে। সপ্তাহের শেষদিকে যারা প্রেমে পড়েছেন, তাদের মধ্যে সমগ্র মহাবিশ্বের উচ্ছাস অনুষ্ঠিত হবে; আর হ্যাঁ আপনি তাদের মধ্যে একজন। ভালোবাসা নতুন উচ্চতায় পৌঁছাবে। এ সময় ভালোবাসার মানুষের হাসি দিয়ে শুরু হয়ে, একে অপরের স্বপ্নে শেষ হবে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে নিজের কাজে মনোনিবেশ করুন। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় সময়। দ্রুত অর্থ উপার্জনে করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। সপ্তাহের মাঝদিকে সেই সব আত্মীয়দের কৃতজ্ঞতা জানান, যারা বিপদের সময় সাহায্য করেছে। এই ছোট কাজটি তাদের উদ্দীপনা বাড়িযে তুলবে। সপ্তাহের শেষদিকে পরিবারের সদস্যরা এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায়, এ সময় উপকৃত হবেন। উপড়ি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। চিকিৎসা-বিষয়ক পরীক্ষা করানোর জন্য সময়টি ভালো।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের ‍শুরুতে আর্থিক লাভ যা প্রত্যাশিত ছিল, তা বিলম্বিত হতে পারে। আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন, নিজের সাহসকে এক বড় উৎসাহ দান করবে; ও অগ্রগতি স্পষ্ট হয়ে উঠবে। সপ্তাহের মাঝদিকে বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে ফেরতের প্রতিশ্রুতি দেবে। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে অবাঞ্ছিত চিন্তায় মন ভাবাবেন না। স্থির ও দুশ্চিন্তা মুক্ত থাকুন, যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে এমন ব্যক্তিদের সঙ্গে যুক্ত হোন, যারা প্রতিষ্ঠিত ও ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অর্ন্তদৃষ্টি প্রদান করতে পারে। পরিবারের সঙ্গে বিভিন্ন শপিং সেন্টারে যেতে পারেন, তবে এটি ব্যয়কেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। সপ্তাহের মাঝদিকে পরম সুখের সময়, নিজে একজন তারকার মতো আচরণ করবেন। শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন। স্বাস্থ্যের দিক দিয়ে ভালো সময়, মনের উচ্ছল অবস্থা কাঙ্ক্ষিত বল এনে দেবে। সপ্তাহের শেষদিকে পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। যদি প্রয়োজন হয় তবে বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসবে। আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা ও যত্ন এই সময়ের প্রধান মন্ত্র বলে মনে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আইটি পেশাজীবীরা তাদের সাহস প্রমাণ করার জন্য সুযোগ পাবেন। সাফল্য অর্জনে জন্য একাগ্রতা বজায় রাখতে হবে। পরোপকারে, মানসিক শান্তি ও আরাম মিলবে। সপ্তাহের মাঝদিকে পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন। খরচের কারণে সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষদিকে প্রবল সহনশীলতা ও নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন, যাতে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তারপরও সঙ্গী প্রেমে ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে করা সেচ্ছাসেবামূলক কাজ মনে শান্তি দেবে। আর যাদের সাহায্য করবেন তাদেরও দিক থেকেও ইতিবাচক সাড়া পাবেন। আত্মবিশ্বাস বাড়ছে, অগ্রগতি স্পষ্ট হয়ে উঠবে। সপ্তাহের শেষদিকে খুব একটা লাভদায়ক সময় নয়। তাই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। সময় নষ্ট ও দরকারী জিনিস ছাড়া ব্যয় না করার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে শারীরিক, মানসিক কিছু সমস্যা দেখা যেতে পারে। সতর্কতা সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিকে যদি কর্মক্ষেত্রে নিজের ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন ও সংকল্প এবং উদ্যম প্রদর্শন করেন, তবে লাভবান হবেন। সপ্তাহের শেষদিকে যতটা চান, তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত সময়। সামনে হয়ত অনেক কিছু জড়ো হয়ে থাকবে। আর কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বিবাহিতদের সময় চমৎকার দেখাচ্ছে। বিয়ে এ সময় সুন্দর মোড় নেবে। রাস্তার থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের মাঝদিকে আধ্যাত্মিক চেতনার উত্থান কোনও সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য যোগাযোগ করতে পারেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে ওঠা কোনও বিরুদ্ধচারের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন। কোনও একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো মানসিক চাপ আনতে পারে। স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হোন, বিশেষ করে রক্তচাপের রোগীরা। বিবাহিতরা, জীবনকে ভালো করার চেষ্টা প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে। সপ্তাহের মাঝদিকে কোনও অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তবে এর ফলে নিরুৎসাহীত হওয়ার উচিত হবে না। বরং এটি থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের শেষদিকে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বানানোর জন্য ভালো সময়। কোনও আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ মানসিক শান্তি দেবে। আইটি চাকরিজীবীদের বিদেশ থেকে ডাক আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যদি প্রেম করার সুযোগ না হারান, তবে সমগ্র জীবন সময়টি ভুলবেন না। কোনও বন্ধুর শীতল আচরণ খারাপ লাগতে পারে। তবে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে বিবাহিতরা, নিজেদের প্রেমের মধ্যে দিয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন। চারপাশের মানুষরা এমন কিছু করবে, যাতে জীবনসঙ্গী আবার আপনার প্রেমে পড়বে। সপ্তাহের শেষদিকে হয়ত আবেগ প্রবণ হবেন। তাই আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন।

পুরনো খবর:

২০২৬ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
২০২৬ সালের অর্থ-ভাগ্য