২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 10:10 AM

Updated : 20 Nov 2026, 11:18 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রবল সহনশীলতা, মানসিক ক্ষমতাকে উন্নতি করবে। এই গতি ধরে রাখুন, যাতে যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সপ্তাহের মাঝদিকে এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। রক্ষণশীল বিনিয়োগের মাধ্যমে বেশি অর্থ উপার্জন করতে পারেন। সপ্তাহের শেষদিকে দেখা করতে আসা আত্মীয়রা, আপনার সময় দখল করে নিতে পারে। এমন মানুষদের সঙ্গে হাত মেলান যারা রুচিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আবেগের দিক থেকে খুব একটা ‍স্থিতিশীল থাকবেন না, কাজেই অন্যদের সামনে কীভাবে ব্যবহার করবেন আর কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। কেনাকাটা করতে গেলে, বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান। সপ্তাহের মাঝদিকে দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। নিজের তরফে বেশি কিছু না করেই অন্যদের আকর্ষণ করার জন্য একটি আদর্শ সময়। সুস্বাস্থ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবে। সপ্তাহের শেষদিকে আর্থিক দিক থেকে ভালো ফল আশা করা যায়। অর্থ হাতে আসার প্রচুর সম্ভাবনা। ঘরে বাইরে কারও সঙ্গে আলোচনায় কিছুটা কৌশলী হোন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে যদি সত্যিই উপকৃত হতে চান, তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। কারও বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে মুক্ত মন তুলে ধরতে পারেন। সপ্তাহের মাঝদিকে ঈর্ষাপরায়ণ ব্যবহারের কারণে নিজেই দুঃখিত ও অবসাদগ্রস্ত হতে পারেন। অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন, তবে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। সপ্তাহের শেষদিকে যখন অন্যজনের জন্য করা সহায়তা স্বীকৃতি বা পরিচিত লাভ করবে তখন নিজেকে কেন্দ্রবিন্দু হতে দেখবেন। সামনে অনেক নতুন আর্থিক স্কিম উপস্থাপন করা হবে। কোনও প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দেখে নিন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কর্মকর্তারা, কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারেন। বেতন বৃদ্ধি উৎসাহ উদ্দিপনা বাড়িয়ে তুলতে পারে। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করুন। সপ্তাহের মাঝদিকে ভালোভাবে বোঝা উচিত শোকের মুহূর্তে জমে থাকা সম্পদ কেবল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। তাই আজ থেকে সঞ্চয় করা ‍শুরু করুন। সপ্তাহের শেষদিকে অর্থের অভাব পরিবারের মতবিরোধ কারণ হতে পারে। জীবনকে নতুন করে দেখতে পাবেন। জীবনে পরিবর্তন ও নতুন ধারণাগুলো গ্রহণযোগ্য হবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বিদেশি বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় অপ্রত্যাশিত ফলাফল পাবেন বলে আশা করা যায়। ভ্রমণ করলে মালপত্রের যত্ন নিতে হবে। সফর করা আনন্দদায়ক ও লাভদায়ক হবে। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতনরা পূর্ণ সহযোগিতা করবে। তাই অফিসের কাজে গতি আসবে। সপ্তাহের শেষদিকে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এটা মানসিক শান্তি দেবে। তবে ব্যক্তিগত জীবনে কোনও সাহায্য করবে না।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে অন্যদের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করার জন্য মানসিক শান্তির ব্যঘাত ঘটবে। এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত। এগুলো জীবন ও কর্মদক্ষতাকে দুর্বল করে। সপ্তাহের মাঝদিকে আরও ভালো পেশার সম্বাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। যদি বিদেশে কোনও চাকরিতে আবেদন করার কথা ভাবেন, তাহলে সৌভগ্যপূর্ণ মনে হচ্ছে। সপ্তাহের শেষদিকে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন। কর্মক্ষেত্রে জিনিসগুলো আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। কারও কারও পরিবারে নতুন একজনের আগমন উৎসব ও অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে একটি ভালো রাতের খাবারের সঙ্গে ভালো ঘুমের জন্য বিবাহিতরা আশা করতেই পারেন। জনগনের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ করায়, যেখানে বিচরণ সেখানেই জনপ্রিয়তা আসবে। সপ্তাহের মাঝদিকে সহযোগী বা সহকর্মীর মাধ্যমে লাভবান হবেন। উত্তরাধিকার বা দান সূত্রে লাভাবান হতে পারেন। আধিভৌতিক বা রহস্যজনক অনুসন্ধান ভালো। সপ্তাহের শেষদিকে ধারণা শক্তি বেশ ভালো হবে। কেউ কেউ বিদেশ ভ্রমণের মাধ্যমে লাভবান হবেন। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা থেকে মনটি আঘাত প্রাপ্ত হতে পারে। বড় ধরনের পরিকল্পনা বাদ দিন। ছোট বিষয়ে নিজেকে নিয়োজিত রাখলে লাভবান হবেন। ব্যবসায়ে আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভালো। সপ্তাহের মাঝদিকে অবিবাহিতদের কারও একটি জীবন আরেকটি জীবনের সঙ্গে মিশে যেতে পারে। বিয়ের মাধ্যমে দুশ্চিন্তা দূর, আনন্দ অনুভূতি ও সুখ পাবেন। সপ্তাহের শেষদিকে দীর্ঘ ভ্রমণে বিপদের সম্বাবনা। উচ্চ রক্তচাপের কোনও সমস্যা থাকলে সাবধান হতে হবে। উচ্চশিক্ষা গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। বৈদেশিক কাজে শুভ যোগাযোগ ঘটতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে অবিবাহিতদের প্রেমের জীবন আশাপ্রদ হতে পারে। সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মিলতে পারে। এটাই নিদর্শন যে, প্রেমে পড়েছেন। ভালোবাসা প্রিয়জনের জন্য ফাগুনধারার মতো প্রবাহিত হবে। সপ্তাহের মাঝদিকে কোনও বিবাদে নিজেকে জড়াবেন না। নিকটজনের মন্দ ব্যবহারে ব্যথিত হতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। যাদের হাঁপানি বা হৃদ-দুর্বলতা রয়েছে, তাদের বিশেষ কষ্ট হতে পারে। সপ্তাহের শেষদিকে বিবাহ-ইচ্ছুদের শুভফল পাওয়ার সম্ভাবনা আছে। যদি বিনম্র ও সহায়ক হন, তবে জীবনসঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। কারও অবহেলায় আহত হতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায়ের সঙ্গে জড়িতরা ব্যবসায়ে উন্ততি ও লাভবান হতে পারেন। বাড়ির সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ দেওয়ার দরকার। পরিবার পরিজনের জন্য মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। সপ্তাহের মাঝদিকে ছাত্রছাত্রীদের জন্য সময়টি শুভ। কম বয়সি ছেলেমেয়েরা লেখাপড়া বা খেলার ব্যাপারে প্রশংসা পেতে পারেন। কারও কারও প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। সপ্তাহের শেষদিকে দিনের ক্রিয়াকলাপের মধ্যে স্বাস্থ্যের হস্তক্ষেপ সম্ভব। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক বিরোধ যতই থাকুক, ভুলবেন না পরস্পরকে ভালোবাসেন, দাম্পত্য জীবন বেশ রোমান্টিক মনে হচ্ছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কাছের কোনও আত্মীয়ের মাধ্যমে উপকৃত হতে পারেন। কোনও ব্যবসায়ীক/ আইনি কাগজপত্র ভালোভাবে না পড়ে সই করবেন না। যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। ভ্রমণে আনন্দ পাবেন। সপ্তাহের মাঝদিকে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠবেন। যদি এমন কোনও জায়গায় আমন্ত্রিত হন, যেখানে কখনও যাননি, তবে সুন্দরভাবে সেটা গ্রহণ করতে চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে সিনেমা দেখা ও প্রিয়জনের সঙ্গে গল্প- এর চেয়ে আর ভালো কী হতে পারে। স্বাস্থ্যের কোনও পরিবর্তন না হলেও, সতর্কতা আবশ্যক। ধর্মীয় কাজে মনের প্রশান্তি আসবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। শিল্প প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে। সপ্তাহের মাঝদিকে ভ্রাতা বা ভগ্নীর বিয়ের যোগাযোগ আসতে পারে। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন, যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। সপ্তাহের শেষদিকে নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ঘরে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা উঁকি দিচ্ছে। প্রেমিক প্রেমিকার ভুল বোঝাবুঝির অবসান হতে পারে, আর সময়টি শুভ হবে।

পুরনো খবর:

২০২৬ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
২০২৬ সালের অর্থ-ভাগ্য