Published : 01 Jan 2026, 11:56 AM
রাশি অনুযায়ী এ বছরের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের আর্থিক-বিষয়ে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) যদি সময়কে ভালোভাবে এ বছর সংগঠিত করেন তবে ‘ফ্রি’ সময়টিতে সুযোগ নিতে পারেন আর প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন বছর আর অপ্রত্যাশিত আর্থিক লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আমদানি রপ্তানি ব্যবসায় সাফল্য আসতে পারে। তবে ভালো একটি সুযোগ পেয়ে যেতে পারেন।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) এ বছর করা য়ৌথ উদ্যোগ বছরের শেষদিকে আর্থিক লাভদায়ক হবে। তবে অংশীদারদের কাছ থেকে কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখীন হতে পারেন। দীর্ঘমেয়াদে বিনিয়াগ করলে উল্লেখযোগ্য আর্থিক লাভ পাবেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পরে। তবে পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত টাকা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকে লাভ পাবেন। তবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না। তাতে লোকশান হবেই। যদি না বিনিয়োগের সময় সবদিক নজর না রাখেন। প্রাচীন জিনিসপত্র ও গয়নাতে বিনিয়োগ লাভ ও সমৃদ্ধি আনবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বড় কোনো আর্থিক সুযোগ আসতে পারে। স্বল্প পাল্লার ভ্রমণে নিজের অর্থ সাশ্রয়ের ধারণাটি সফল হতে পারে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) এ বছর বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সঠিক উপদেশের খোঁজ করুন। আবেগ তাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে। ভালো অর্থ উপার্জন করতে পারেন, তবে খরচ বৃ্দ্ধির ফল সঞ্চয় করা কঠিন হবে এই বছর। পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। তবে একবার প্রকল্পগুলোর কার্যকারিতা পরীক্ষা করার পর তাতে নিজেকে সপে দিন। সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে অর্থ সম্পদ লাগানো যারা উদ্ভাবনীমূলক আর যাদের ভালো অভিজ্ঞতা আছে। সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতারিত হবেন না। বিনিয়োগ অত্যন্ত যত্নের সাথে করবেন। আর্থিক অসুবিধা, সমালোচনা ও বিতর্কের মধ্যে নিয়ে যেতে পারেন। যারা আপনার কাছে অনেক বেশি প্রত্যাশা করে তাদেরকে না বলার জন্য তৈরি হন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) এ বছর আর্থিক ক্ষেত্রে শুভফল পাওয়া যাবে। পাওনা আয় বাড়ায় প্রচুর সম্ভাবনা। তাই কাজে মনযোগী হওয়া শ্রেয়। অর্থকরী যোগাযোগগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে। শেয়ার বাজারে যারা জড়িত তাদের জন্য খুব ভালো সময়। যদিও আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে। তারপরও সৌভাগ্যশালী নক্ষত্রগুলো টাকার প্রবাহ বজায় রাখবে। লগ্নি ও ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে গোপনীতা বজায় রাখুন। শুধুমাত্র অহেতুক ব্যয়কে একটু নিয়ন্ত্রণ করতে সক্ষম হলে আর্থিক সমৃদ্ধি কেউ পিছিয়ে রাখতে সক্ষম হবে না।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) এ বছর গ্রহগুলো পদ্ধতিতে প্রথম দিকে একটি খারাপ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেউ কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বছরের প্রথম দিকে অর্থ সঞ্চয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বছরের শেষদিকে আর্থিক সাফল্য একরকম নিশ্চিত হতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো পরিবর্তনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। আয় ব্যয়ের অংক খুব ওঠানামা করবে। আর্থিক সমস্যা বা ব্যবসায়িক সমস্যা নিয়ে বিব্রত থাকতে হবে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থির লেনেদেনের ক্ষেত্রে। বন্ধুরা ও বিদেশি সংযোগগুলো অর্থের ব্যবসায়কে কেন্দ্র করে সমর্থন আনবে। চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা লাভবান করবে। আপনার মুগ্ধকারী আচরণ ব্যবসায়ীক ভাবে সফল করবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) এ বছর আর্থিক দিক দিয়ে খুবই ভাগ্যবান। বিদেশ ভ্রমণের মাধ্যমে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি করতে সক্ষম হবেন। আর আশাতীত আর্থিক লাভবানের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক লাভ যা প্রত্যাশত ছিল তা সাফল্যময় হবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। নিজের বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে আর অনেক টাকা পাবেন। অতীতে করা বিনিয়োগগুলো কিছু ভালো রিটার্ন দিতে শুরু করতে পারে। সতর্কতাই শুধু অপরিহার্য। ভারসাম্য রক্ষার জন্য দক্ষতাই আপনাকে উজ্জ্বল আর্থিক দিকে ধাবিত করবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) বেতনভোগী কর্মচারীরা এ বছর অপ্রত্যাশিত উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন। তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি আশাতীত হতে পারে। পরিচিত মানুষদের মাধ্যম্যে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। এ সময় সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক আর যাদের ভালো অভিজ্ঞতা আছে। এ বছরের শেষ নাগাদ সঞ্চয় পরিকল্পনা ও আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সৃশৃঙ্খল পদ্ধতির ফলাফল ভালো হতে শুরু করবে। আর প্রমাণ করবে আর্থিক সিদ্ধান্ত নিতে একরকম সফল।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের ঋণ দিয়ে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা এ বছর। পাশাপাশি কারও পক্ষে বিদেশি সম্পত্তি ও জমিজমা অর্জন করা সম্ভব। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার জন্য আর্থিক অবস্থার উন্নতি হবে। সহজেই মূলধন আনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজি যোগাড় হবে। উচ্চ মর্যাদার অধীকারী ব্যক্তিদের সুনজরে পড়া আর রুটিন মেনে কাজকর্ম করায় আর্থিক সফলতা লাভ করবেন। বছরের শেষার্ধে শারীরিক মানসিক ঘুম ও হজমের ওপর প্রতিক্রিয়া করতে পারে। এজন্য নিয়মিত ব্যায়াম ও ধ্যান স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আর্থিক কর্মকাণ্ড সচল রেখে সমৃদ্ধির পথে ধাবিত করবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) গ্রহের গতিবিধি আর্থিক সমৃদ্ধির অনুকূল হলেও বিলাসিতার কারণে অর্থনাশের যোগ দেখা যাচ্ছে। তাই এর জন্য সঠিক পরিকল্পনার দরকার। পাশাপাশি ব্যয় সঙ্কোচন একান্ত আবশ্যকীয়। সম্পত্তি আইনি বিবাদে জয়ী হওয়ার ঘটনায় সেখান থেকে প্রচুর অর্থ সম্পদ প্রাপ্ত হতে পারে। সম্পত্তি বিনিয়োগেই বিশেষভাবে লাভবান করতে পারে। একমাত্র সঠিক পরিকল্পনাই আশা আকাঙ্ক্ষার জাদুর কাঠি হতে পারে যা এ বছর শেষ নাগাদা প্রচেষ্টার পুরস্কার দেখতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) আমদানি রপ্তানি ব্যবসায়ীরা বিদেশ ভ্রমণের মাধ্যম্যে ব্যবসা ক্ষেত্রে সম্প্রসারিত করতে সক্ষম হবেন। যদি নতুন ব্যবসায়ীক অংশদারীর কথা বিবেচনা করেন তবে কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়ার জরুরি। নয়তো লাভের পরিবর্তে লোকসানের সম্মুখীন হতে পারেন। এ সময় শুধু বসে থাকার পরিবর্তে এমন কিছুতে নিযুক্ত হন যা উপার্জন ক্ষমতা উন্নত করবে। উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল ও ব্যবহারিক জ্ঞান থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বড় কোনো আর্থিক সুযোগে নিজের অর্থ সঞ্চয়ের ধারণাটি সফল হতে পারে। ফলে সঞ্চয় করতে সক্ষম হবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) বছরের প্রথমেই কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তা মোকাবিলা করতে নাস্তানাবুদ হতে পারেন। অর্থ বিনিয়োগের সঙ্গে জড়িত সকল বিষয়গুলোর প্রতি যথাযথ দৃষ্টি দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না, কারণ পরবর্তী সময়ে লাভবান হতে পারেন। ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আর পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশর বহির্ভূত লাভ এনে দেবে। যাবতীয় চঞ্চলতা পরিহার করে দীর্ঘস্থায়ীভাবে পরিকল্পিত পদ্ধতিতে কঠোর পরিশ্রম করে চলুন। বাজারের একটি উত্থান সম্ভবত এ রাশির অনেক বিনিয়োগকারীকে আশাতীত মুনাফা দেখাতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) এ বছর আর্থিক সম্পর্কিত আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সম্ভব আর প্রাপ্ত চাওয়া পাওয়া আশাপূরণ সাফল্যের মুখ দেখতে পারে। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। কেউ বহুজাতিক প্রতিষ্ঠানে সম্মানজনক পেশাদার জীবন তৈরি করতে সক্ষম হবেন। যা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বড় ধরনের অর্জন হতে পারে। বড়সর পরিকল্পনা ও ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। কোনো বিনিয়োগ কারার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা ও সততা যাচাই করে নিন। অবশ্যই রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করার কথা বিবেচনা করবেন। বছরের শেষার্ধে স্বাস্থ্য শিক্ষা বা ভ্রমণে আশাতীত ব্যয় প্রতিকূলতার সৃষ্টি করতে পারে। এজন্য বুদ্ধিমান আর্থিক পরিকল্পনা আপনাকে দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা আর্থিক ভিত্তিকে সুদৃঢ় করবে।
আরও পড়ুন