২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু

তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে ভাষ্য কারা কর্তৃপক্ষের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 09:30 AM

Updated : 28 Nov 2026, 09:30 AM

ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের হাজতি ছক্কু মিয়া মারা গেছেন।

শনিবার ভোরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

৫৬ বছর বয়সি ছক্কু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতালেববাগ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জনির ভাষ্য, শনিবার রাত সাড়ে ৩টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছক্কু মিয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।