২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 10:00 AM

Updated : 26 Nov 2026, 09:43 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নতুন বাসগৃহ বা জমি ক্রয়ের সম্ভাবনা আছে। প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। এ সময় বিনোদনের মধ্যে খেলাধুলা ধরনের ক্রিয়াকলাপ ও বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। তবে এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে নিজেকে জড়িয়ে রাখুন। সপ্তাহের শেষদিকে বিবাহইচ্ছুদের বৈবাহিক বিষয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা। যদি বিনম্র ও সহায়ক হন, তবে বিবাহিতরা তাদের সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যে কোনও চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। ঘরে অন্যদের অসুন্তুষ্ট না করে পারিবারিক প্রয়োজনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া ও বিরোধ বিতর্ক এড়িয়ে চলা হবে বুদ্ধিমানের কাজ। সপ্তাহের মাঝদিক রোমান্টিক সঙ্গীকে ফোন কল করার জন্য জ্বালাতন করবেন। ভালোবাসার জীবন সত্যি অসাধারণ কিছু বয়ে আনবে। ভালোবাসার ছলনা এ সময় আবদ্ধ করে রাখবে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে সতর্ক থাকুন। দুশ্চিন্তার ভাবনাগুলো নিজের খুশিকে নষ্ট করতে পারে। এটি হতে দেবেন না, এটি ধ্বংসাত্মক বিষয়ে ডেকে নিয়ে আসে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। ভাই বা বোনের বিয়ের যোগাযোগ আসতে পারে। এ ব্যাপারে কাছের কোনও আত্মীয়র মাধ্যমে উপকৃত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে ঘরবাড়ি সংক্রান্ত জটিলতা ওপর নজর কেন্দ্রীভূত করুন। আর শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চান। তাদের নির্দেশ মতো কাজ করুন। তাহলে নিশ্চিতভাবে সমস্যাটি মেটাতে পারবেন। সপ্তাহের শেষদিকে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। প্রেমের মেজাজে আছেন, তাই প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে যাই করুন না কেন, আদেশকারীর অবস্থানে থাকবেন। উজ্জ্বল দিকে তাকান এবং নিজস্ব বিবেচনার ভিত্তিতে এটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। দূরের জায়গা থেকে লোকের সংস্পর্শে আসবেন, যা আর্থিকভাবে উপকার বয়ে আনতে পারে। সপ্তাহের মাঝদিকে সেই সব আত্মীয়দের কৃতজ্ঞতা জানান, যারা বিপদের সময় সাহায্য করেছেন। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে আর অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। সপ্তাহের শেষদিকে অসাধারণ চেষ্টা ও পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে, কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কাজ ক্লান্তিকর ও চাপপূর্ণ হবে। বন্ধু বান্ধবদের সঙ্গ হালকা ও খুশির মেজাজে রাখবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে খরচের কারণে সঙ্গীর সঙ্গে সম্পর্কে ক্ষতি হতে পারে। খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব একটি সুগন্ধির মতো কাজ করে। ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেকেই সামনে মৌখিক প্রশংসা করবে। সপ্তাহের মাঝদিকে নির্দিষ্ট কিছু পরিকল্পনা নির্বাহিত হওয়ায়, নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। যদি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজেন, তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলোতে বিনিয়োগ করুন। সপ্তাহের শেষদিক চমকে দিয়ে ভাই/ বোন উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করা। মনে রাখতে হবে, সহযোগিতাই জীবনের মূল উৎস। লেখালিখিতে ভালো সময় ব্যয় করলে, বিশেষ সৃজনশীলতার দিকে যেতে পারেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে চারপাশের অনেক মানুষকে প্রভাবিত করবেন, এমন প্রকল্প বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন। কাছের মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চান, সেটা জানার চেষ্টা করুন। তবে খরচ যেন খুব বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সপ্তাহের মাঝদিকে আশাবাদী হোন, আর উজ্জ্বল দিক দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই, আশা আকাঙ্ক্ষা পূরণের দরজা উন্মুক্ত করবে। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সপ্তাহের শেষদিকে বড় ধরনের পরিকল্পনা ও ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। কোনও বিনিয়োগ করার আগে, সেই ব্যক্তির বিশ্বস্ততা ও সত্যতা যাচাই করে নিন। সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতারিত হবেন না। বিনিয়োগ যত্নে করবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে নিজের কাজের কৃতিত্ব, অন্যকে নিতে দেবেন না। মনের কথা বলতে ভয় পাবেন না। সবাই আজ কর্মক্ষেত্রে ভালোবাসবে। সেমিনার ও কর্মশালাগুলো অনেক যোগাযোগ সরবরাহ করবে। সপ্তাহের মাঝদিকে আমোদ প্রমোদ ও বিলাসিতায় বাজে খরচ করবে না। এই ধরনের আচরণের কারণে সমালোচিত হতে পারেন। খরচে অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তি বিঘ্নিত করবে। সপ্তাহের শেষদিকে এমন কোনও কাজকর্মে নিয়োজত হন যা উৎসাহ ব্যাঞ্জক ও ভার মুক্ত করে। সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করতে পারলে লাভজনক প্রমাণিত হবে।  

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আইটি চাকরিজীবীরা সাহস দেখানোর সুযোগ পাবেন, বিদেশ থেকেও কোনও ডাক আসতে পারে। পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে, তাই পছন্দসই ফলাফল পেতে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। সপ্তাহের মাঝদিকে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টিকে কাজে লাগাতে পারেন। এমন পরিকল্পনা করুন যাতে অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়। সপ্তাহের শেষদিকে খুব একটা লাভদায়ক সময় নয়। তাই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে শপিং কপ্লেক্সে যেতে পারেন। তবে এটা ব্যয়ও বাড়াবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কোনও অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তারপরও সঙ্গী প্রেম রোমান্সের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সপ্তাহের মাঝদিক কর্মক্ষেত্রে দারুণ কিছু করতে পারেন। যে আপনাকে ঘৃণা করে, শুধু তাকে ‘হ্যালো’ বলেন, তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলো ভালো ফল বয়ে আনবে। সপ্তাহের শেষদিকে ভবিষ্যত পরিকল্পনা করার জন্য ভালো সময়। যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন, তাই পরিকল্পনাগুলো যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন। আর বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আপনাকে সুখী করার জন্য সঙ্গী এ সময় অনেক চেষ্টা করবে। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো বা ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বিতর্ক ও মুখোমুখি সংঘাত ও অন্যদের মাঝে দোষ খোঁজা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে বুঝতে পারার সময় যে, রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর। এটা আপনাকে গরম পানিতে ফেলতে পারে। এ সময় কিছু দু্র্ঘটনার শিকার হতে পারেন। সপ্তাহের শেষদিকে ধ্যান করুন, এটা কাজের গতি বাড়াতে সাহায্য করবে। আর এই ধ্যান আজ থেকেই শুরু করা যেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে যে সমস্যা, ঝামেলায় ফেলেছে তা সমাধান করার জন্য বুদ্ধি ও কুটনীতি প্রয়োজন। বিবাহীতদের জীবনে অনেকদিন পর আরামদায়ক ও উষ্ণ পরিবেশ অপেক্ষা করছে। সপ্তাহের মাঝদিকে দম্পতিরা ঝগড়ায় লিপ্ত হতে পারেন। কারণ সঙ্গীর সঙ্গে হয়ত কোনও কিছু ‘শেয়ার’ করতে ভুলে গেছেন। সপ্তাহের শেষদিকে যদি ভ্রমণে যান, তবে সব কাগজ ঠিক মতো নিয়েছেন কি-না পরখ করে নিন। আর সঙ্গীকে নিয়ে রোমান্টিক ভ্রমণে গেলে সম্পর্ক আরও ভালো হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে প্রেম বসন্তের মতো হয়ে উঠবে। ফুল, বাতাস রোদ প্রজাপতি- সব রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। যেহেতু কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন, তাই ভারসাম্য বজায় রাখুন। সপ্তাহের মাঝদিকে চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। আর সঙ্গী সঙ্গে মান অভিমান, সুন্দর স্মৃতির জন্য থেমে যেতে পারে। তাই তর্কের সময় পুরানো সময়ের কথা মনে রাখতে ভুলবেন না। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের ব্যাপারটি ভাগ্যের ওপর ছাড়বেন না। উদ্যোগী হয়ে স্বাস্থ্য পরীক্ষা করান।

পুরনো খবর:

২০২৬ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
২০২৬ সালের অর্থ-ভাগ্য