০৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত রাশিফল
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কল্যাণকর সময়। কারণ সব বিষয় অনুকূলে থাকবে আর সবখানে শীর্ষে থাকবেন। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে। দীর্ঘস্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। সপ্তাহের মাঝদিকে আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। আপনাকে চমকে দিয়ে ভাই আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করা ও ঘনিষ্ট সহযোগিতায় কাজ করা। সপ্তাহের শেষ দিকে জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। গৃহস্থালীর কাজ কর্মে নিজেকে নিয়োজিত রাখুন।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে অতীতকে ভুলে যেতে ও নতুন করে শুরু করতে কোনো নতুন জায়গায় চলে যেতে চাইতে পারেন। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। সপ্তাহের মাঝদিকে পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। শুধু বসে থাকার পরিবর্তে কেনো এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। সপ্তাহের শেষদিকে মনোবল আপনাকে উজ্জীবিত করবে। আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। শক্তিশালী যোগাযোগ দক্ষতা আপনার সম্পদ।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ নয়, আপনার জন্য খুব একটা ভালো সময় নয়। সপ্তাহের মাঝদিকে আপনার উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। সপ্তাহের শেষদিকে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করে ছিলেন সেগুলোর ফল এখন পাবেন। আর্থিক কোনো উদ্বেগ থাকবে না।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে অসাধারণ ক্ষমতা দিবে। তাই দীর্ঘ মেয়াদী লাভের জন্য তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আপনার হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবে। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সংযুক্ত হোন আর তারা কী বলতে চাইছে সেটা থেকে শিখুন। সপ্তাহের মাঝদিকে খরচ আপনাকে বিচলিত কর। আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আয় অনুযায়ী ব্যয় করুন। সপ্তাহের শেষদিকে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। আপনার যা দরকার তাহল মানসিকভাবে শক্তিশালী থাকা।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শূরুতে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে আর ব্যবসায়িক প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত ও গতিশীল করতে পারে। আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে আপনাকে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। ভালো খাবার রোমান্টিক মুহূর্ত – এসব কিছুর পূর্বাভাষ রয়েছে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের শেষদিকে যারা অর্থ ব্যয় করেছিলেন তারা বুঝবেন অর্থ উপার্জন করা কতটা কঠিন। প্রেমের বেদনা আপনাকে ঘুমাতে দিবে না।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় কর্মকর্তাদের চাপ ও ঘরে মত ভেদ কিছু মনে চাপ ফেলতে পারে। ছোট দুর্ঘটনার পূর্বাভাষ দেখা যায়- রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের মাঝদিকে নদীর তীরে বা কোনো ধর্মীয় স্থানে ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। সফর করার পক্ষে অত্যন্ত শুভ সময় যা বৈদেশিক বাণিজের্যর প্রচেষ্টাকে সহজ ও সাবলীল করতে পারে। সপ্তাহের শেষ দিকে কর্ম ক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ের বুদ্ধিমত্তা ও প্রভাব রাখতে হবে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় তবে আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছাসে অভিজ্ঞতা লাভ করবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে এমন সঙ্গী সাথীর দেখা পাবেন যাদের সাথে জীবনে একটি যোগাযোগ সূত্র স্থাপিত হবে। জীবনের একটি সংকটময় বা বিশেষ উল্লেখযোগ্য সময়। কোনো দুঃসংবাদ পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে ধার্মিক ও চিন্তাশীল ব্যক্তিদের সংস্পর্শে আসবেন। বাস্তব সংসার আপেক্ষা আত্মার গভীর রহস্যই আপনার মনকে টানবে বেশি। সপ্তাহের শেষ দিকে কাজকর্মের উপযুক্ত স্বীকৃতি পাবেন। কাজ করার জন্য সব রকম সুযোগ সুবিধা পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে স্বাস্থ্য সম্পর্কে খুবই সতর্ক হোন। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করে খুব সাবধানে থাকা উচিত। পরিবারে কারও বিয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা কোনো দীর্ঘস্থায়ী মৈত্রী বন্ধন হতে পারে। সপ্তাহের মাঝ দিকে সাবধানে চলাফেরা করবেন। নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। বিতর্ক ও মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে ধর্মে কর্মে আকর্ষণ বৃদ্ধি। দূর ভ্রমণের শুভ যোগাযোগ হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আপনার ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাল্গুনধারার মতো প্রবাহিত হতে পারে। স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলও সতর্কতা আবশ্যক। রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক লেনদেন শুভ। আপনার স্বামী/ স্ত্রীর কাছ থেকে বেশি মনোযোগ পেতে পারেন। বেশ রোমান্টিক সময়। সপ্তাহের শেষ দিকে সাবধানে চলাফেরা করবেন। অনৈতিক ক্রিয়া কলাপের সাথে জড়াবেন না, যা অনেক সমস্যা বাড়াবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে উচিত হবে ভূমি, সম্পত্তি, জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর দেওয়া। বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারেন। প্রেম অপরিমিত সীমাহীন এই কথাগুলো আগে শুনেছেন এখন উপলব্ধি করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে অসুখী শরীর মানসিক অসুস্থতার কারণ হতে পারে। ঢেকে না রাখা খাবার খাবেন না, না হলে অসুস্থ হয়ে পড়বেন। সপ্তাহের শেষ দিকে যদি আপনি বিনম্র ও সহায়ক হন তবে সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য দেখা দিতে পারে। রিয়েলস্টেটের ব্যবসার সাথে জড়িতদের সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য লাভাবন হতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। এ সময় বিনোদনের মধ্যে খেলাধুলা ও বাইরের অনুষ্ঠানে অন্তর্ভূক্ত থাকা উচিত। সপ্তাহের শেষ দিকে নিকটজনের মন্দ ব্যবহারে ব্যথিত হতে পারেন। আনন্দ প্রদান করা ও অতীত ভুল ক্ষমা করার জন্য জীবন সুন্দর হয়ে উঠবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে অভিভাববকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যেতে পারেন। আর্থিক দিকে থেকে শুভ হওয়ার কারণে সঞ্চয় যোগ প্রবল হতে পারে। কাছের কোনো আত্মীয়ের মাধ্যমে উপকৃত হতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য অত্যন্ত শুভ সময়। সপ্তাহের মাঝদিকে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সপ্তাহের শেষ দিকে প্রেমিক প্রেমিকার মাঝে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য্য হতে পারেন। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষার আগ্রহ আপনাকে আনন্দিত করতে পারে।
আরও পড়ুন
