২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 10:51 AM

Updated : 30 Dec 2023, 10:51 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন যে, আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। সপ্তাহের মাঝদিকে ঋণ শোধ নিয়ে চিন্তা, তবে ঋণ নিয়ে আলোচনার অগ্রগতি হতে পারে। সপ্তাহের শেষদিকে ব্যবসায়ীদের জন্য ভালো সময়। অপ্রত্যাশিত মুনাফা পেতে পারেন। বিবাহিত জীবনে প্রেম ও রোমান্সের সম্পর্ক বাড়তে পারে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য শুভ সময়। বাতজ্বর সমস্যায় কষ্ট পেতে পারেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সম্পত্তি নিয়ে বিরোধে আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। বাড়তি কথাবর্তা বন্ধু মহলে অশান্তি ডেকে আনতে পারে। যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আকস্মিক কোনো প্রেম ঘটিত চিন্তা চেতনা আপনাকে বিভ্রান্ত করতে পারে। প্রেমিক প্রেমিকার মনের আকাশে জমে থাকা বাধা বিঘ্ন দূর হতে পারে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যহানির যোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে একজন সংগীত শিল্পী হলে অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য বিশেষ শুভ। সবান্ধব ভ্রমণের যোগ। স্ত্রী সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত ঝামেলা বন্ধুর মাধ্যমে সমাধান হতে পারে। এ সময়ে জমি বা অন্য কোনো সম্পদে বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের শেষদিকে ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ হওয়াতে আবেগে মন আচ্ছন্ন থাকবে। যারা ভালোবাসার মানুষটির সাথে ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আয় বাড়বে কাজকর্মে সাফল্য আসবে। আর পরিবারের জন্য যে উন্নয়নের প্রচেষ্টা নেওয়া হচ্ছে তা সফল হবে। অর্থ সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় লাভ অর্জন করার সম্ভাবনা আছে। সপ্তাহের মাঝদিকে কাছাকাছি ভ্রমণের যোগ। ভ্রমণ সঙ্গীর হৃদয় জয় করতে পারেন। ভবিষ্যতে সেই হতে পারে জীবনসঙ্গী। মানুষেরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা সবসময় শুনতে চেয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখুন। সপ্তাহের শেষদিকে নতুন বাড়ি করার সুযোগ এলে হাতছাড়া না করাই ভালো। একজন পুরানো বন্ধুর পরামর্শে ব্যবসায়িক-ভাবে লাভ অর্জন হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে মাথা খাটিয়ে যে পরিশ্রম করবেন সেটার খুব ভালো মূল্য পাবেন। সামাজিক সমৃদ্ধি উন্নত থেকে উন্নতর হতে পারে। প্রেমিক প্রেমিকারা প্রিয়তমকে খুশি রাখতে ফোনে কথা বলুন। সপ্তাহের মাঝদিকে সম্পদ লাভের ক্ষেত্রে কিছু বাধার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন আর সাথে মানসিক শান্তি পাবেন। সপ্তাহের শেষদিকে নিজের সম্বন্ধে ভালো কিছু করার চমৎকার সময়। সঙ্গী সহায়ক ও সাহায্যকারী হবে। ভাইবোনের সম্পর্কে পরিবর্তন আসবে। পুরানো সব ধারণা দূর হয়ে যাবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে প্রিয়জনের আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। অত্যাধিক দুশ্চিন্তা মানসিক শান্তি বিঘ্নিত করতে পার। এ সময় ব্যয় বেশি হতে পারে। আয়-ব্যয়ের সমন্বয় করুন। সপ্তাহের মাঝদিকে আপনার সৃজনশীলতা সকলকে মুগ্ধ করা জন্য অবদান রাখবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে অন্যথায় সুযোগ চলে যেতে পার। সপ্তাহের শেষদিকে পাওনা আদায়েল জন্য উদ্যোগ নিন। পাওনা আদায়ে অগ্রগতি আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয় করতে পারবেন। কোনো আত্মীয়ের খবর পেয়ে আনন্দিত হবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ট সান্নিধ্যে আনবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অন্যকে কতটা ভালোবাসেন তা বুঝতে পারবেন। সপ্তাহের মাঝদিকে যথাযথ উপলব্ধি করে সবার থেকে দূরত্ব রেখে নির্জন সময় কাটাতে পছন্দ করবেন। ধর্মীয় ক্রিয়াকলাপের দিন, অভাবীদের কিছু দিলে মনে শান্তি আসতে পারে। সপ্তাহের শেষদিকে উচ্চ পদস্থ কর্মকর্তা ও সরকারী সংস্থার গুরুজনদের সহযোগিতা পাওয়ার সময়। নিজের পরিবারের সাহায্য পাবেন। বিশেষ করে মায়ের সাহায্য পাওয়াতে সাহস বাড়বে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আশাবাদী হওয়ার সময়; কারও সাথে পরিকল্পনাতে জড়িত হতে পারেন। মনকে কর্মের সাথে জড়িত করুন। আত্মবিশ্বাস বাড়ানো উচিত। সপ্তাহের মাঝদিকে বন্ধু বা জীবন সাথীর সহযোগিতা পাবেন। ভাইবোন সহযোগিতা করবে। নিজের চিন্তাভবনা নিয়ন্ত্রণে রাখুন। সব সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন। সপ্তাহের শেষদিকে খরচ বৃদ্ধি পাওয়াতে মন বিচলিত থঅকবে। ঘরের পরিবেশ মন মতো নাও হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে যারা বিদেশে থেকে ব্যবসা করেন তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কারও কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা। কেউ উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে উচ্চ পদস্থ কর্মকর্তার জন্য পড়ে থাকা কাজ উদ্ধার হতে পারে। অত্যাধিক শক্তি ও অসাধারণ উদ্যোম নিয়ে কর্মে ঝাঁপিয়ে পড়ার সময়। বোকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। সপ্তাহের শেষদিকে প্রেমিক প্রেমিকার জন্য সুসময় বিরাজ করবে। দীর্ঘ দিনের কোনো আশা পূরণ হতে পারে। উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে শরীর নিয়ে চাপের জন্য কর্মক্ষেত্রে ক্ষতির আশঙ্কা। অতিরিক্ত সাবধানে থাকতে হবে। শরীরে আঘাত লাগার আশঙ্কা আছে। শরীরের কোনো অংশে খুব ব্যথা হতে পারে। সপ্তাহের মাঝদিকে ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরে থাকা কোনো হৃদয়ের মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। দর্শনের আলোচনায় আপনি অনেক এগিয়ে থাকতে পারেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে কোনো পুরানো কাজের প্রশংসা করা হতে পারে। কাজের পারদর্শিতা দেখে সম্ভবত পদোন্নতি পাবেন। অফিসে সুনাম বাড়তে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ব্যবসায়ে ভালো খবর পেতে পারেন। তবে আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে। প্রিয়জনের সাথে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলতে পারে। স্বামী/ স্ত্রীর সাথে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে পারেন। সপ্তাহের মাঝদিকে বিমান ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বাড়তে পারে। অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেমে নতুন যোগাযোগ আসতে পারে। বয়োজ্যেষ্ঠ কারও সাথে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। বাবার সাথে মতান্তর পরিহার করুন। গুরুজনের সাথে তীর্থ ভ্রমনের আলোচনা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ফেইসবুকে কারও দেওয়া তথ্য বিভ্রান্তিতে ফেরতে পারে। একঘেয়ে রুটিন অনুসরণ করে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। সঠিক স্বাস্থ্যসেবা বা স্বাস্থের যত্ন নিলে বিভিন্ন ধরনের রোগ নিরাময় লাভ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে দাম্পত্য কলহ মিটে যাবে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা আছে। জীবনসঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠছেন। সপ্তাহের শেষদিকে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। কারও সঙ্গে অশান্তি করবেন না। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা পর্যন্ত যেতে পারে।

আরও পড়ুন

পুরনো খবর:

২০২৩ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
অর্থভাগ্য ২০২৩