২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 06:31 PM

Updated : 05 Oct 2023, 06:31 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ব্যবসায়ে ভালো খবর পেতে পারেন। তবে আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে। সত্যিই রোমান্টিক সময়, আপনার সঙ্গীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন। সপ্তাহের মাঝদিকে অতিরিক্ত পরিশ্রমের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। শরীরে কোথাও চোট লাগতে পারে। যাত্রাপথে সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে দূরে থাকা কোনো আত্মিয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মসূত্রে কারও বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনো বিদেশি উৎস থেকে লাভ করতে পারেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। ফেইসবুকে কারও দেওয়া তথ্যে আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। স্বাস্থ্যের কিছু উত্থান পতন হবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। সপ্তাহের মাঝদিকে আপনার ব্যবসায়ে নতুন কিছু হতে চলেছে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ করতে পারেন। জীবন সঙ্গীর কথায় বিরক্ত হতে পারেন। তবে আপনার জন্য তিনি সত্যিই দারুণ কিছু করবেন। বিবাহিত জীবনের সেরা সময়টির সম্মুখীন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আকস্মিক কোনো প্রেমঘটিত চিন্তা চেতনা আপনাকে বিভ্রান্ত করতে পারেন। প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। প্রিয়জন আপনাকেঅপরিমেয় সুখ দেবে। সপ্তাহের মাঝদিকে অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে পা না বাড়ানোই ভালো। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। যথেষ্ট মনোযোগ না দেওয়ার জন্য সপ্তাহের শেষ দিকে আপনার স্বামী/ স্ত্রী বিচলিত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময় আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন। ঘনিষ্ট বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে যদি বন্ধুদের সাথে বাইরে যান, পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। প্রেমের দেবতা বানের আঘাত থেকে বাঁচার সুযোগ কম। সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন। সপ্তাহের শেষদিকে কোনো জটিল সমস্যায় পড়তে পারেন। শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। বিরোধী মনোভাবের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। কোনো ভালো জিনিস আপনার হাতে নষ্ট হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে স্ববান্ধব ভ্রমণের যোগ। প্রতিবেশীর জন্য সামাজিক সুনাম আসতে পারে। মানুষেরা প্রশংসাসূচক মন্তব্য করবে, যা সব সময় শুনতে চেয়েছেন। সপ্তাহের মাঝদিকে নতুন বাড়ি করার সুযোগ এলে হাতছাড়া না করাই ভালো। একজন পুরানো বন্ধুর পরামর্শে ব্যবসায়িকভাবে লাভ অর্জন হতে পারে। বাড়িতে ভাই বোনের শরীর স্বাস্থ্যের জন্য খরচ বাড়তে পারে। সপ্তাহের শেষদিকে ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ হওয়ার আবেগে আপনার মন আচ্ছন্ন করে রাখবে। আপনি বিবাহিত হলে স্বামী/ স্ত্রী আপনাকে চমৎকার সারপ্রােইজ দিতে পারে। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে অনুভব হতে পারে জীবনের অনেক দরকারী মুহূর্ত হারিয়েছেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নতুন পরিস্থিতির সম্মখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। দীর্ঘ সময়ের বকেয়া ও পাওনাগুলো শেষ পর্যন্ত আদায় করাযাবে। দীর্ঘস্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। সপ্তাহের মাঝদিকে কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে। আত্মীয় ও সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেতে পারেন। শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখুন। সপ্তাহের শেষদিকে আপনি জমি বা অন্য কোনো সম্পদে বিনিয়োগ করতে পারেন। সময়ের সঙ্গে চলা আপনার জন্য ভালো তবে এটাও বোঝা দরকার, ফাঁকা সময়টা আপনজনের সাথে কাটান।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে উচ্চ প্রত্যয় কাজে লাগানোর চেষ্টা করুন। এক ধকল সাধ্য সময় হওয়ার পরও প্রাণশক্তি সঞ্চয় করতে পারবেন। সাফল্য আপনার আগে অতএব দুঃখিত বা বিরক্ত হওয়ার মতো কিছুই নেই। সপ্তাহের মাঝদিকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে। আপনি অধিকাংশেই অপ্রত্যাশিত সূত্র থেকে উপার্জন করবেন। সপ্তাহের শেষ দিকে আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও আপনার কাছে সাহায্যের প্রত্যাশা করতে পারে। বন্ধুদের সাথে বের হোন। কারণ এটি আপনার অনেক উপকার করবে। সঙ্গী আপনার সহায়ক ও সাহায্যকারী হবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে অপ্রয়োজনীয় খরচ আপনার আর্থিক অবস্থাকে খারাপ করে দিতে পারে। তাই যতটা সম্ভব কম খরচ করুন। শুধু মাত্র সেই জিনিসগুলো কিনুন যেগুলো খুব প্রয়োজনীয়। সপ্তাহের মাঝদিকে দুর্দান্ত সুযোগুলো আপনার কাছে আসতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এর সূচনা হতে পারে। যোগাযোগের উপায় ও অন্যের সাথে আচরণ করার পদ্ধতিটি অনেক চিত্তকর্ষক হবে। সপ্তাহের শেষদিকে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। নতুন উদ্যোগুলো লোভনীয় হবে ও ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ সময়। সপ্তাহের মাঝদিকে আপনার বাজেট অতিক্রম করায় অনেক চলমান প্রোজেক্ট আকস্মিক স্থগিতাদেশ জারি করতে হতে পারে। বুঝে খরচ করুন আর আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে জীবনে স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করবেন। আপনার লক্ষ্যগুলো গুরুত্ব সহকারে অনুসরণ ও জীবনকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে পারলে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেবে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে। আর অবিরাম কাজ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে ব্যপক গ্রহণযোগ্যতা ও প্রশংসা পাবেন। জীবনের প্রতি আপনার অনন্য দৃষ্টিভঙ্গী কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত ভাবে যথেষ্ট স্বীকৃতি ও প্রশংসা এনে দেবে। সপ্তাহের মাঝদিকে আপনার সঙ্গীর ভালোবাসা অনুভব করবেন। অতীতের সব বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারবেন। আপনার সাহায্যের জন্য যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন। সপ্তাহের শেষদিকে উদ্দীপনা থাকার পরও এমন কারও অভাব অনুভব করতে পারেন যিনি আপনার সাথে থাকতে পারছেন না। আপনি নিজের মনোযোগের ওপর মনোনিবেশ করুন আর মন ভাঙতে দেবেন না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে যদি একটি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। বিদেশি অংশীদারদের সঙ্গে রপ্তানি, বৈদেশিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি ও সংযোগ ভালো করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে কাজের পরিবর্তন আপনাকে লাভ এনে দেবে। বর্তমান কাজ ছেড়ে অন্য কোনো পেশায় যোগ দিতে পারেন, যা আপনার জন্য সঠিক হবে। কর্মক্ষেত্রে একটি ভালো খবর পেতে পারেন। সপ্তাহের শেষদিকে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। সঙ্গীর ভালোবাসার সমুদ্র মন্থন করবেন। আর প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে দুর্ঘটনা, সামান্য কাটা বা ক্ষত হওয়ার সম্ভাবনা। তাই ধারালো জিনিসগুলো হাতে নেওয়ার, যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন। সাবধানে থাকুন শক্রুরা চেষ্টা করতে পারে আপনার ক্ষতি করার। সপ্তাহের মাঝদিকে সফর ও আনন্দ ভ্রমণ অত্যন্ত শিক্ষামূলক হবে। নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের শেষদিকে আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারেন যা আপনার কর্মজীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। পেশা-ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন

পুরনো খবর:

অর্থভাগ্য ২০২৩
২০২৩ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য