১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শীতে ঘরের নতুন সাজ

উষ্ণতার ছোঁয়া দিতে ঘরে সাজে আনা যায় সহজ পরিবর্তন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

শীত এসেছে, আর সঙ্গে এসেছে কুয়াশা, ঠাণ্ডা সকাল এবং গরম চা বা কফির সময়।

অনেকেই নভেম্বরের শুরুতেই বছর শেষের বিভিন্ন উৎসবের প্রস্তুতি শুরু করে দেয়। এছাড়া শীতের জন্য ঘর সাজানো এখনই শুরু করার সবচেয়ে ভালো সময়।

শীতের জন্য ঘরের বিছানা প্রস্তুত

শীতের আরামদায়ক ঘর মানে প্রথমেই বিছানার আরাম। সুতির নরম এবং উষ্ণ কাপড়ের চাদর এবং বালিশের কভার ঘরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নরম কাপড়ের চাদর ঘরে গরম পরিবেশ আনে এবং দিনের শেষে বিশ্রামের জন্য সঠিক অনুভূতি দেয়।

অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “সুতির চাদর এবং বালিশের কভারগুলোকে মৃদু রংয়ের করা যায়, যেমন- সাদা, মিষ্টি সবুজ বা নীলের হালকা শেইড, যা ঘরকে শীতের সৌন্দর্য দেয় এবং সহজেই ঘরের অন্যান্য উপকরণের সঙ্গে মানিয়ে যায়।”

আরামদায়ক এবং নরম কভার ব্যবহার

ঘরে বড় নরম কম্বল বা ‘থ্রো’ রাখা শীতের আরামদায়ক পরিবেশ তৈরি করে। বিশেষ করে বোনা ধাঁচের কভারগুলো ঘরে উষ্ণতা এবং নরম অনুভূতি যোগ করে।

এটি শুধু শীতের সকালেই নয়, সন্ধ্যার সময়ও চা বা কফি নিয়ে বিশ্রাম করার জন্য ভালো। এমন কভারগুলো ঘরের শৈলীর সঙ্গে যেন মানিয়ে যায় তাই বিভিন্ন রং এবং ডিজাইন বাছাই করা উচিত।

নরম গালিচা ব্যবহার

ঘরের মেঝে বা চেয়ারের জন্য নরম ছোট গালিচা রাখা যায়। এগুলো শুধু নরমভাবই দেয় না, বরং ঘরে শীতের আরামদায়ক পরিবেশও যোগ করে।

চেয়ারের ওপর বা ছোট টেবিলের পাশে এগুলো সাজিয়ে রাখা ঘরে একটি হালকা উষ্ণতা এবং বিলাসিতার অনুভূতি দেয়।

আলো ও মোমবাতির ব্যবহার

শীতকালে দিনের আলো কম থাকে, তাই ঘরে উষ্ণ আলো বা মোমবাতি ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। ছোট্ট মোমবাতি এবং আলোর ঘরকে ঝলমলে এবং মনোরম করে তোলে।

“মোমবাতি বা রিচার্জেবল আলোর সেটগুলো ঘরের কোণে রাখা যায়, যা শীতের সন্ধ্যায় একটি স্বাচ্ছন্দ্য এবং উষ্ণতা যোগ করে” বলেন গুলশান নাসরিন।

এটি ঘরকে এক ধরনের আরামদায়ক পরিবেশে রূপান্তরিত করে, যা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ।

শীতের জন্য আর্ট ও প্রিন্ট

ঘরে শীতের অনুভূতি আনতে আর্টও গুরুত্বপূর্ণ। ঘরে বসানোর জন্য শীতের দৃশ্যের আর্ট। এগুলো শুধু শীতের অনুভূতি দেয় না, বরং ঘরের সাজকে আরও সমৃদ্ধ এবং নান্দনিক করে তোলে। এই আর্ট ঘরের বিভিন্ন স্থানে রাখা যায়, যেমন- বসার ঘর, করিডোর বা শয়নঘর।

দরজার জন্য শীতের মেট

শীতের সময় দরজায় একটি সুন্দর ম্যাট রাখলে ভালো অনুভূতি তৈরি করে। শীতের পরিবেশের সঙ্গে মানানসই দরজার ম্যাটের ডিজাইন খুব বেশি অলঙ্কারিক না হলেও শীতের প্রকৃতি বা উদ্ভিদ নকশা থাকলে এটি ঘরের সাজের সঙ্গে সহজেই মানিয়ে যায়।

কফি টেবিল বই ও সাজসজ্জা

কফি টেবিলের জন্য শীতের সাজানো বই বা লাইফস্টাইল বই রাখা যায়। এগুলো শুধু ঘর সাজায় না, বরং অতিথিরা বসে পড়তে পারে, যা ঘরে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

এমন বইগুলো ঘরের নান্দনিকতা বাড়ায় এবং শীতের পরিবেশের সঙ্গে মানায়।

প্রাকৃতিক রংয়ের গৃহসজ্জা

শীতের জন্য হালকা সাদা, ক্রিম বা হালকা নীল রংয়ের সজ্জা ব্যবহার ঘরে উষ্ণতা এবং শীতের পরিবেশ দেয়। এই রংয়ের টোন ঘরকে বড় এবং উজ্জ্বল দেখায়, যা শীতের ভিন্নতাকে আরও উপভোগ্য করে তোলে।

আরও পড়ুন

বড়দিনে ঘর সাজানোর যত আয়োজন

ছোট বসার ঘর যেভাবে বড় দেখানো যায়

বছরের শুরুতেই ঘর থাকুক পরিপাটি