১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রদাহ কমাতে চাই অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর খাবার

উজ্জ্বল রংয়ের খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 04:22 PM

Updated : 30 Aug 2023, 04:22 PM

সার্বিক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমেই প্রয়োজন দীর্ঘস্থায়ী প্রদাহ কমানো।

শরীরের জৈবিক প্রক্রিয়ার পাশাপাশি পরিবেশের দূষণ, বাজে খাদ্যাভ্যাস, ঘুমের অভাব ইত্যাদির কারণে প্রদাহ দেখা দেয়। যে কারণে হয় হাড়ের জোড়ে ব্যথা থেকে শুরু করে নানান ধরনের রোগ।

আর এই প্রদাহ দূর করার অস্ত্র হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার।

এই বিষয়ে অ্যারিজোনা নিবাসি মার্কিন পুষ্টিবিদ সারাহ গ্যারোনি বলেন, “উজ্জ্বল রংয়ের খাবারে থাকে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট। সেটা হতে পারে গাঢ় লাল টমেটো, কালচে-বেগুনি আঙুর বা সবুজ পত্রল সবজি।

ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এরকম কয়েকটি খাবারের নামও জানান তিনি।

টমেটো

টুকরা করে, সস বানিয়ে বা রান্না- যেভাবেই হোক এই লাল সবজি থেকে মিলবে ‘ফ্রি র‌্যাডিকেল’য়ের বিরূদ্ধে যুদ্ধ করার উপাদান। এরমধ্যে রয়েছে লাইকোপেন, ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং ফ্লাভানয়েডস।

গ্রিন টি

অ্যান্টিঅক্সিডেন্টের আঁধার বলা চলে গ্রিন টি’কে। ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিনা ক্যান্সার ও প্রদাহ রোধী উপাদান হিসেবে পরিচিত।

Image

ছবি: রয়টার্স

কমলা

সিট্রাস বা টক ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ, স্ট্রোক ও কিছু ক্যান্সার থেকে দূরে রাখতে পারে।

সকালে কমলার রস বা দিনের যে কোনো সময়ে বা সালাদে কমলা খাওয়া উপকারী।

পালংশাক

লৌহ ও ভিটামিন কে পাওয়া যায় এই শাক থেকে। এছাড়াও নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে এই শাক থেকে। যেমন- লুটেইন ও ক্সিয়াক্সানথিন চোখের স্বাস্থ্য ভালো রাখে ও দৃষ্টিশক্তি উন্নত করতে পারে; ‘কেইম্পফেরল’ ক্যান্সার প্রতিরোধীতে ভূমিকা রাখে; ‘কুয়ের্সেটিন’ ভালো রাখে হৃদস্বাস্থ্য।

কফি

যদিও সব ধরনের কফিতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা সমান নয়। তারপরও কফির এই উপাদান নানানরকম প্রদাহ কাটাতে সাহায্য করে। তাই কফি কেনার আগে প্যাকেটের লেবেল পড়ে নেওয়া দরকার।

Image
কফি

ডার্ক চকলেট

খাবারের পরে মিষ্টান্ন খাওয়ার চাইতে ডার্ক চকলেট খাওয়া উপকারী। কারণ ‘ফ্লাভানয়েডস’- যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এই ডার্ক চকলেট। আর ক্যান্সার রোধী ভূমিকা ছাড়াও হৃদস্বাস্থ্য ভালো রাখতে পারে এই উপাদান।

আরও পড়ুন

পুরানো খবর:

হয়ত গ্রিন টি পানে ভুল করছেন

পুরানো খবর:

প্রদাহের ঝুঁকি কমায় যেসব পানীয়

পুরানো খবর:

প্রদাহের প্রদাহজনক ভাষা