বর্ষাকালে উপকারী খাবার
কিছু খাবার যেমন উপকারী তেমনি কয়েকটি খাবার এড়াতেও হবে।
বৃষ্টির দিনে মুখরোচক খাবারের প্রতি মন আনচান করে। তবে ভেজা আবহাওয়াতে সুস্থ থাকতে খেতে হবে বুঝে শুনে।
বর্ষাকালে পানিবাহিত ও ছোঁয়াচে রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে।
“যে কারণে মসলাদার খাবারের পরিবর্তে আরামদায়ক খাবার খাওয়ার চেষ্টা করতে হবে”- ‘ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন ভারতীয় পুষ্টিবিদ আনিতা জাতানা।
তিনি আরও বলেন, “এই সময়ে শরীরে শক্তি ধরে রাখতে বল-বর্ধক খাবার খাওয়ার চেষ্টা করতে হবে।”
যেসব খাওয়া উচিত
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ সমৃদ্ধ খাবার দৈনিক খাদ্যাতালিকায় রাখার পরামর্শ দেন ‘ইন্দ্রপ্রাষ্ঠা অ্যাপোলো হসপিটাল’য়ের এই পুষ্টি পরামর্শক।
এক্ষেত্রে বেছে নেওয়া যায়- ভাত, ডাল, চাপাতি বা সবজি। আর সব খাবার হতে হবে টাটকা। খেতে হবে রান্না করার প্রথম ঘণ্টার মধ্যেই।
সবজি: সম্পূর্ণ সবজি খাওয়ার মাধ্যমে আঁশ গ্রহণ নিশ্চিত করা যায়। যেমন- লাউ, গাজর, পটল, মটর ইত্যাদি।
এছাড়া শসা, টমেটো, মটর, ঢেঁরস ইত্যাদি খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়।
সুপ: বর্ষা মৌসুমে মুরগি, সবজি ও ডালের সুপ খাওয়া উপকারী। এতে হজম যেমন সহজে হয় তেমনি শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এছাড়ার বৃষ্টির সময় ঠাণ্ডাভাব কাটাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতেও ভূমিকা রাখে এসব সুপ।
মসলা চা: আদা, তুলসি ও পুদিনা পাতা দিয়ে তৈরি চা শরীর গরম ও আর্দ্র রাখে। তাছাড়া এসবে থাকা ঔষধি গুণ বর্ষাকালের সাধারণ রোগ দূরে রাখতে সাহায্য করে।
ফল: মৌসুমি ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন দেহ সুস্থ পারে। তবে খাওয়ার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। আর আগে কেটে রাখা ফল খাওয়া যাবে না। টাটকা কাটা অবস্থায় খেতে হবে।
ডালিম সাধারণ ঠাণ্ডাকাশি প্রতিরোধে ভূমিকা রাখে। এই ফলে থাকার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান রক্তচাপ সমন্বয় করে। এছাড়াও রয়েছে ভিটামিন, লৌহ, ম্যাগনেসিয়াম, আঁশ ও ক্যালসিয়াম।
কুল বা বরই বর্ষাকালের সেরা ফল হিসেবে বিবেচনা করা হয়। আর এই ফল ডায়রিয়া হলে খাওয়া উপকারী।
মধুর সাথে কিশমিশ ও খেজুর খেলে পাওয়া যাবে শক্তি। আর শুকনা ফল পেট ভরা রাখবে অনেকক্ষণ।
প্রোটিন: সুস্থ দেহ ও শক্তি বজায় রাখতে পর্যাপ্ত প্রোটিন জরুরি। ডাল, দুধ, ভালোমতো রান্না করা ডিম থেকে মিলবে এই পুষ্টি উপাদান।
মসলা: হলুদ, দারুচিনি, এলাচ ও কালো গোলমরিচে রয়েছে প্রদাহ এবং ব্যাক্টেরিয়া রোধী উপাদান। এগুলো রোগ থেকে দূর রাখতে সাহায্য করে।
প্রোবায়োটিস: দই ও মাখন তোলা দুধ বা ঘোল পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফলে বর্ষায় পেট খারাপ হওয়ার ঝুঁকি কমে।
যেসব খাবার এড়ানো উচিত
রাস্তার খাবার: বিশেষ করে পানি পুরি, চটপটি, ভেল পুরি এরকম খাবার এড়াতে হবে। কারণ রাস্তায় থাকা এসব খাবারে টক তৈরি করতে পানি ব্যবহার করা হয়। আর বর্ষাকলে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। তাছাড়া বৃষ্টির কারণে এসব খোলা খাবারে ময়লা পড়ার সম্ভাবনাও বাড়ে।
অল্প রান্না করা মাংস, মাছ ও ডিম: অনেকেই সেদ্ধ মাছ মাংস বেছে নেন। তবে অল্প রান্না করা মাংস, ডিম ও সামুদ্রিক খাবারে থাকতে পারে ক্ষতিকর ব্যাক্টেরিয়া।
সালাদ: ভালো মতো সেদ্ধ করা না থাকলে সালাদও এড়াতে হবে।
সব কিছুর ওপর জরুরি আর্দ্র থাকা। বর্ষাকাল বলে পানি কম পান করলে হবে না। নিজের পানির বোতল সঙ্গে রাখতে পারলে সব থেকে ভালো। তাহলে অন্যের বোতল থেকে পানি গ্রহণ করতে হবে না। ফলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে।
আরও পড়ুন
