Published : 02 Jun 2016, 02:43 PM
দিয়েছেন আনার সোহেল।
উপকরণ: মাইক্রোওয়েভে সিদ্ধ পোচ করা ডিম ৪,৫টি। পেঁয়াজ কুচি ছোট ১টি। আদা ও রসুন বাটা ১ টেবিল-চামচ। পেঁয়াজবাটা ২ চা-চামচ। খুব সামান্য হলুদগুঁড়া। ধনেগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ।
গরম মসলাগুঁড়া আধা চা-চামচ। তেজপাতা ১টি। দারুচিনি এক টুকরা। টক দই ২ টেবিল-চামচ। তরল দুধ আধা কাপ। লবণ স্বাদ মতো। চিনি খুব সামান্য (ইচ্ছা)। কাঁচামরিচ ৪টি। তেল ২ টেবিল-চামচ। ঘি ১ চা-চামচ(ইচ্ছা)।
পদ্ধতি: একটি লম্বাটে বাটিতে দুই কাপ পানি নিন। তাতে ডিমগুলো সারি করে ভেঙে দিন যেন আলাদা ভাবে তুলে নিতে পারেন। একটার উপর একটা দেবেন না। এবার দুতিন মিনিট বেইক করুন। বের করে ঠাণ্ডা হতে দিন। উপর থেকে পানি ফেলে ডিমগুলো আলাদা করে নিন।
এখন একটি প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। হালকা বাদামি হলে বেরেস্তা করে তুলে নিন। একই তেলে ঘি দিয়ে তেজপাতা, দারুচিনি, গুঁড়ামসলা আর লবণ দিয়ে নেড়ে কষিয়ে নিন।
তারপর অল্প পানি দিন যেন মসলা পুড়ে না যায়। তারপর দই দিয়ে কষান। এবার দুধ দিয়ে নাড়ুন। তারপর অল্প পানি দিন যেন একটু ঝোল ঝোল হয়।
ফুটে উঠলে ডিমগুলো একটা একটা করে দিয়ে চিনি ও কাঁচামরিচ দিন। ঢেকে দুই মিনিট রান্না করুন। তারপর নামিয়ে পরিবেশন পাত্রে একটা একটা ডিম রাখুন।
ডিমগুলোর উপর ঝোলটা ছড়িয়ে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।