২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক টাকার

চোটের কারণে পাঁচ জন পেসারকে ভারতের বিপক্ষে সিরিজে পাচ্ছে না আইরিশরা।

আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক টাকার
লর্কান টাকার। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 03:22 AM

Updated : 11 Sep 2026, 03:28 PM

পল স্টার্লিং দায়িত্ব ছাড়ার পর, আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লর্কান টাকারকে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার নতুন অভিযান।

প্রথম পরীক্ষাটা টাকারের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। চোটের কারণে পাঁচ জন পেসারকে যে দুই ম্যাচের এই সিরিজে পাচ্ছে না আইরিশরা। তারা হলেন জশ লিটল (স্ট্রেস ফ্র্যাকচার), মার্ক অ্যাডায়ার (পেটের চোট), কার্টিস ক্যাম্পার (হাতের চোট), ব্যারি ম্যাককার্থি (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট) ও জর্ডান নিল (কাঁধ ও পায়ের চোট)। 

তাদের অনুপস্থিতিতে দলে এসেছে বেশ কিছু নতুন মুখ। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষিক্ত রুবেন উইলসনের সামনে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবার খেলার হাতছানি। তরুণ পেসার জেয় মুন্দ্রা ও ম্যাট হলার্ড যে কোনো সংস্করণেই আয়ারল্যান্ডের হয়ে প্রথমবার খেলার অপেক্ষায়। গত বছর খরুচে অভিষেকের পর লিয়াম ম্যাককার্থি তার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন। 

আগামী শুক্র ও রোববার ম্যাচ দুটি হবে বেলফাস্টে।

ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: লর্কান টাকার (অধিনায়ক), রস অ্যাডায়ার, বেন কালিৎজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ম্যাথু হামফ্রিজ, গ্যাভিন হোয়ে, ম‍্যাট হল‍ার্ড, লিয়াম ম্যাককার্থি, জেয় মুন্দ্রা, হ্যারি টেক্টর, টিম টেক্টর, রুবেন উইলসন।